
| Headline : |
|
সাহিত্য চর্চায় নিবেদিতপ্রাণ কুষ্টিয়ার মেয়ে রওশন হাসান
আমেরিকা প্রবাসী বহুমুখী প্রতিভার বাঙালি কবি রওশন হাসান সম্পর্কে দু’টি কথা
|
![]() বহুমুখী প্রতিভাধর কুষ্টিয়ার কবি রওশন হাসান, এখন আমেরিকা প্রবাসী রওশন হাসান, বহুমুখী প্রতিভার বাঙালি কবির জন্ম কুষ্টিয়ায়। তিনি এখন আমেরিকা প্রবাসী। অগণিত পাঠকের অনুরোধে poetroushan.com নামে একটি ব্লগে লেখনী সম্ভার সকল পাঠকের জন্য উন্মুক্ত রয়েছে l কবি রওশন হাসান’র সংক্ষিপ্ত পরিচিতি রওশন হাসান (Roushan Hasan) l জন্ম ১৭ই জানুয়ারি, কুষ্টিয়া জেলায় l স্নাতকোত্তর : ইংরেজী সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয় l শৈশব কেটেছে ঢাকায় l মূলতঃ ছেলেবেলা থেকেই কবিতা, ছড়া লেখা শুরু, নব্বই দশক থেকে নিয়মিত লিখতে শুরু করেন l দেশ-বিদেশে নানান পত্রিকা, ব্লগ ও লিটল ম্যাগাজিনে ইংরেজি ও বাংলায় লেখা প্রকাশিত হয়েছে । এযাবৎ পনেরটি কাব্যগ্রন্থ ও বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে । বাবা প্রাক্তন সচিব, সংস্থাপন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার l বয়োসন্ধিকালে মাতৃবিয়োগ, স্বল্প বয়সে বিবাহ ও সন্তান, অনুজ ভাইবোনদের গুরু দায়িত্ব ও লেখাপড়ায় অনবসর কেটেছে কৈশোর l পিতামহ মোহাম্মদ মকবুল হোসেন শৈশবের মেন্টর ছিলেন l মকবুল হোসেন কুষ্টিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন খ্যাতনামা প্রিন্সিপাল, লেখক ও কুষ্টিয়া বাহাদুরপুরের একজন কর্মদক্ষ চেয়ারম্যান ছিলেন l ![]() " align= রওশন হাসানের লেখনীর বিষয়বস্তু বহুমুখী l মানুষ, সমাজ, প্রেম, দেশপ্রেম জীবন ও প্রকৃতির নানা বিষয়ে তাঁর স্বতস্ফুর্ততা বজায় রেখে রচনা করে চলেছেন l উপমা, অন্তমিলে, গদ্য কবিতায় নিজস্বতায় কবিতার জগতে বিচরণ করছেন l বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রওশন হাসান নিয়মিতভাবে লিখছেন l ইতিমধ্যেই তিনি একজন সফল অনুবাদক হিসেবে সুখ্যাতি পেয়েছেন l নিয়মিত সংবাদপত্রে কলাম লিখছেন l মাইগ্রেশন ও কর্মব্যস্ততার কারণে বেশ কিছুদিন লেখালেখি থেকে বিরত ছিলেন l পরবর্তীতে ২০১৪ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় l মন, মনন, সময় ও ভাবনার স্রোতে ভেসে কবি তাঁর সৃষ্টি তৈরী করেন l নিসর্গ,পথ, সমুদ্র সর্বোপরি মানুষকে ভালবেসেই তার কাব্য-শক্তি বিস্তৃতি লাভ করেছে l তাঁর কবিতার প্রসঙ্গ হচ্ছে প্রেম, দেশপ্রেম, বিচ্ছেদ, গৃহকাতরতা, উদাসীনতা,অকারণ উচ্ছ্বাস, একাকীত্ব বোধ, মনস্তাত্ত্বিক সংকট, সূক্ষ্ম জীবনীশক্তি প্রভৃতিl তাঁর গদ্য ভঙ্গির কবিতায় রয়েছে নিষ্কন্টক মসৃণতা, কবিতার নির্মাণ ও বৈচিত্রতা, যা তাঁর কবিতাকে দিয়েছে বিশিষ্টতার যোগান l ভাবনা ও মননের রূপান্তরই কবিতা৷ সৃষ্টির ভাষা, সংস্কৃতি রক্ষার তাগিদ, প্রকৃতির প্রতি অসীম টান, সামাজিক চিত্রণের প্রতি র্দুনিবার আর্কষণ, সৃষ্টির প্রতি সজাগ দৃষ্টি ও পাঠকের প্রতি সজাগ দৃষ্টি নিবেশ বরাবরই। প্রাত্যহিক জীবনের উত্থান-পতন, বেঁচে থাকার আশ্বাস, ভালবাসা, প্রেমপ্রীতির দৃপ্ত প্রত্যয়, সৌন্দর্যের সোপান বেয়ে কবি চলমান। অগণিত পাঠকের অনুরোধে poetroushan.com নামে একটি ব্লগে লেখনী সম্ভার সকল পাঠকের জন্য উন্মুক্ত রয়েছে l ![]() " align= কবি রওশন হাসান বর্তমানে আমেরিকায় বসবাস করছেন কবি রওশন হাসান বর্তমানে নিউইয়র্কে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন। স্বামী পেশায় একজন চিকিৎসক l তিনি দুই পুত্র সন্তানের জননী l লেখার পাশাপাশি রওশন গানেরও চর্চা করছেন । নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড ও প্রকাশনা সম্পাদনার কাজের সঙ্গে সংপৃক্ত রয়েছেন । লেখক ও কবি রওশন হাসানের সাহিত্যে বিচরণ ভঙ্গিতে তাঁর কোন বাঁধা নেই, তিনি তাঁর স্বাধীন সত্ত্বা নিয়ে এগিয়ে চলেছেন নিজস্ব ভিত মজবুত রেখে । সংবেদনশীল এই কবি ভাষা ও অন্তর্মুখি ভাব বিন্যাসে তাঁর দক্ষতা ও অনুভূতি প্রকাশ করে পাঠকের হৃদয় জয় করছেন l বাংলা সাহিত্যে তাঁর আসন আরো সুপ্রতিষ্ঠিত হোক এবং তাঁর সাহিত্যকর্মের অকৃত্রিম ধারাবাহিকতা বজায় থাকুক । তাঁর সৃষ্টিশীলতা সুদূরপ্রসারী ও সর্বজনবিদিত হোক । লেখকের গ্রন্থসমূহ স্বপ্নের অভিলাষে, নন্দিত সায়রে, মেঘ তুমি কতদূরে, অনুভবে অনুক্ষণ, সবুজ ঘাসের পৃথিবী, জলের রঙ বদলে যায়, বাতাসে দোঁহের সংকেত ভেসে আসে অণূদিত বর্ণমালা Over The Horizon, গন্তব্যপথ ও কিছু সঙ্গী, হৃদয় জমিনে বৈরী বসন্ত, Midnight’s monologue, অরণ্য অপরাহ্ন (উপন্যাস), নয়ন সমুখে তুমি নাই ( স্মৃতিকথা ), Wednesday mourning. সাহিত্য পুরস্কার: কবি রওশন হাসান বাসাপ বর্ণবিন্যাস সাহিত্য সম্মাননা(২০১৭) এবং বেগম লুৎফুন্নেসা আব্বাস ভাষা ও সাহিত্য সম্মাননা (২০১৯) লাভ করেন। |