মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
বিশেষ প্রতিনিধি:
Published : Friday, 14 August, 2026 at 4:11 PM, Update: 14.08.2026 4:33:52 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৪ আগস্ট, ২০২৬) :-
বৃহত্তর সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট, ২০২৬) সকাল থেকে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ইএনটি (নাক, কান, গলা) ও সাধারণ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জটিলতায় ভোগা অসচ্ছল রোগীদের সরাসরি চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করে।

মেডিকেল ক্যাম্পটির সামগ্রিক চিকিৎসাসেবা প্রদান, পরামর্শ ও দিকনির্দেশনায় নেতৃত্ব দেন বিশিষ্ট নাক, কান ও গলা বিশেষজ্ঞ এবং জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও চিকিৎসা সহায়তা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। তিনি বলেন, জালালাবাদ এসোসিয়েশন দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত যেসব মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য।
মেডিকেল ক্যাম্পটিতে সিলেট অঞ্চলের অসচ্ছল অধিবাসীসহ বিভিন্ন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ সেবা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবা গ্রহণ করতে আসা একাধিক রোগী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের বিনামূল্যে পরামর্শ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।
অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার জানান, সিলেট অঞ্চল ও দেশের সার্বিক কল্যাণে এ ধরনের মানবিক ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সৈয়দা ফারিহা ইসলাম জুঁই পেল জিপিএ-৫
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)