মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
সাহিত্য চর্চায় নিবেদিতপ্রাণ কুষ্টিয়ার মেয়ে রওশন হাসান
আমেরিকা প্রবাসী বহুমুখী প্রতিভার বাঙালি কবি রওশন হাসান সম্পর্কে দু’টি কথা
Published : Tuesday, 21 May, 2019 at 4:01 AM
বহুমুখী প্রতিভাধর কুষ্টিয়ার কবি রওশন হাসান, এখন আমেরিকা প্রবাসী

বহুমুখী প্রতিভাধর কুষ্টিয়ার কবি রওশন হাসান, এখন আমেরিকা প্রবাসী




রওশন হাসান, বহুমুখী প্রতিভার বাঙালি কবির জন্ম কুষ্টিয়ায়। তিনি এখন আমেরিকা প্রবাসী। অগণিত পাঠকের অনুরোধে poetroushan.com নামে একটি ব্লগে লেখনী সম্ভার সকল পাঠকের জন্য উন্মুক্ত রয়েছে l

কবি রওশন হাসান’র সংক্ষিপ্ত পরিচিতি
রওশন হাসান (Roushan Hasan) l জন্ম ১৭ই জানুয়ারি, কুষ্টিয়া জেলায় l স্নাতকোত্তর : ইংরেজী সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয় l শৈশব কেটেছে ঢাকায় l মূলতঃ ছেলেবেলা থেকেই কবিতা, ছড়া লেখা শুরু, নব্বই দশক থেকে নিয়মিত লিখতে শুরু করেন l দেশ-বিদেশে নানান পত্রিকা, ব্লগ ও লিটল ম্যাগাজিনে ইংরেজি ও বাংলায় লেখা প্রকাশিত হয়েছে । এযাবৎ পনেরটি কাব্যগ্রন্থ ও বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে । বাবা প্রাক্তন সচিব, সংস্থাপন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার l বয়োসন্ধিকালে মাতৃবিয়োগ, স্বল্প বয়সে বিবাহ ও সন্তান, অনুজ ভাইবোনদের গুরু দায়িত্ব ও লেখাপড়ায় অনবসর কেটেছে কৈশোর l পিতামহ মোহাম্মদ মকবুল হোসেন শৈশবের মেন্টর ছিলেন l মকবুল হোসেন কুষ্টিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন খ্যাতনামা প্রিন্সিপাল, লেখক ও কুষ্টিয়া বাহাদুরপুরের একজন কর্মদক্ষ চেয়ারম্যান ছিলেন l 

" align=



রওশন হাসানের লেখনীর বিষয়বস্তু বহুমুখী l মানুষ, সমাজ, প্রেম, দেশপ্রেম জীবন ও প্রকৃতির নানা বিষয়ে তাঁর স্বতস্ফুর্ততা বজায় রেখে রচনা করে চলেছেন l উপমা, অন্তমিলে, গদ্য কবিতায় নিজস্বতায় কবিতার জগতে বিচরণ করছেন l বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রওশন হাসান নিয়মিতভাবে লিখছেন l ইতিমধ্যেই তিনি একজন সফল অনুবাদক হিসেবে সুখ্যাতি পেয়েছেন l নিয়মিত সংবাদপত্রে কলাম লিখছেন l মাইগ্রেশন ও কর্মব্যস্ততার কারণে বেশ কিছুদিন লেখালেখি থেকে বিরত ছিলেন l পরবর্তীতে ২০১৪ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় l মন, মনন, সময় ও ভাবনার স্রোতে ভেসে কবি তাঁর সৃষ্টি তৈরী করেন l নিসর্গ,পথ, সমুদ্র সর্বোপরি মানুষকে ভালবেসেই তার কাব্য-শক্তি বিস্তৃতি লাভ করেছে l 

তাঁর কবিতার প্রসঙ্গ হচ্ছে প্রেম, দেশপ্রেম, বিচ্ছেদ, গৃহকাতরতা, উদাসীনতা,অকারণ উচ্ছ্বাস, একাকীত্ব বোধ, মনস্তাত্ত্বিক সংকট, সূক্ষ্ম জীবনীশক্তি প্রভৃতিl তাঁর গদ্য ভঙ্গির কবিতায় রয়েছে নিষ্কন্টক মসৃণতা, কবিতার নির্মাণ ও বৈচিত্রতা, যা তাঁর কবিতাকে দিয়েছে বিশিষ্টতার যোগান l ভাবনা ও মননের রূপান্তরই কবিতা৷ সৃষ্টির ভাষা, সংস্কৃতি রক্ষার তাগিদ, প্রকৃতির প্রতি অসীম টান, সামাজিক চিত্রণের প্রতি র্দুনিবার আর্কষণ, সৃষ্টির প্রতি সজাগ দৃষ্টি ও পাঠকের প্রতি সজাগ দৃষ্টি নিবেশ বরাবরই। প্রাত্যহিক জীবনের উত্থান-পতন, বেঁচে থাকার আশ্বাস, ভালবাসা, প্রেমপ্রীতির দৃপ্ত প্রত্যয়, সৌন্দর্যের সোপান বেয়ে কবি চলমান। অগণিত পাঠকের অনুরোধে poetroushan.com নামে একটি ব্লগে লেখনী সম্ভার সকল পাঠকের জন্য উন্মুক্ত রয়েছে l

" align=



কবি রওশন হাসান বর্তমানে আমেরিকায় বসবাস করছেন
কবি রওশন হাসান বর্তমানে নিউইয়র্কে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন। স্বামী পেশায় একজন চিকিৎসক l তিনি দুই পুত্র সন্তানের জননী l লেখার পাশাপাশি রওশন গানেরও চর্চা করছেন । নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড ও প্রকাশনা সম্পাদনার কাজের সঙ্গে সংপৃক্ত রয়েছেন । লেখক ও কবি রওশন হাসানের সাহিত্যে বিচরণ ভঙ্গিতে তাঁর কোন বাঁধা নেই, তিনি তাঁর স্বাধীন সত্ত্বা নিয়ে এগিয়ে চলেছেন নিজস্ব ভিত মজবুত রেখে । সংবেদনশীল এই কবি ভাষা ও অন্তর্মুখি ভাব বিন্যাসে তাঁর দক্ষতা ও অনুভূতি প্রকাশ করে পাঠকের হৃদয় জয় করছেন l বাংলা সাহিত্যে তাঁর আসন আরো সুপ্রতিষ্ঠিত হোক এবং তাঁর সাহিত্যকর্মের অকৃত্রিম ধারাবাহিকতা বজায় থাকুক । তাঁর সৃষ্টিশীলতা সুদূরপ্রসারী ও সর্বজনবিদিত হোক । 

লেখকের গ্রন্থসমূহ 
স্বপ্নের অভিলাষে, নন্দিত সায়রে, মেঘ তুমি কতদূরে, অনুভবে অনুক্ষণ, সবুজ ঘাসের পৃথিবী, জলের রঙ বদলে যায়, বাতাসে দোঁহের সংকেত ভেসে আসে অণূদিত বর্ণমালা Over The Horizon, গন্তব্যপথ ও কিছু সঙ্গী, হৃদয় জমিনে বৈরী বসন্ত, Midnight’s monologue, অরণ্য অপরাহ্ন (উপন্যাস), নয়ন সমুখে তুমি নাই ( স্মৃতিকথা ), Wednesday mourning.

সাহিত্য পুরস্কার: 
কবি রওশন হাসান বাসাপ বর্ণবিন্যাস সাহিত্য সম্মাননা(২০১৭) এবং বেগম লুৎফুন্নেসা আব্বাস ভাষা ও সাহিত্য সম্মাননা (২০১৯) লাভ করেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)