
| Headline : |
|
এস.এম. আলমগীর হোসেন
অধ্যক্ষ, বাঘাপুর স্কুল এন্ড কলেজ
কেরাণীগঞ্জ, ঢাকা
|
![]() এস. এম. আলমগীর হোসেন অধ্যক্ষ বাঘাপুর স্কুল এন্ড কলেজ কেরাণীগঞ্জ, ঢাকা জনাব এস. এম. আলমগীর হোসেন ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের চর গর কুল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম-মরহুম হাজী আব্দুল মান্নান মিয়া এবং মাতার নাম-জাকিয়া বেগম। তাঁরা চার ভাই, তিন বোন। জনাব এস. এম. আলমগীর হোসেন-এর শিক্ষাজীবন শুরু হয় চর গর কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ‘পাইকপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন’ থেকে ১৯৮১ সালে এসএসসি পাস করেন। তিনি ১৯৮৩ সালে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৩-৮৪ সালে ভূগোলে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স করেন। জনাব এস. এম. আলমগীর হোসেন কর্মজীবন শুরুর প্রথমেই ১৯৯২ সালে দক্ষিণ কোরিয়া যান। কোরিয়ার বিভিন্ন শহর পরিভ্রমণ করেন। সেখান থেকে তিনি দেশে ফিরে রামপাল এমবিএম হাইস্কুলে শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। তারপর ১৯৯৪ সালের ২৩ অক্টোবর কুচিয়ামোড়ার বিক্রমপুর আদর্শ ডিগ্রী কলেজে ভূগোলের প্রভাষক হিসেবে যোগদান করেন। অতঃপর ২০১৩ সালের ৩০ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার ‘জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশনে’র প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন। সেখান থেকে অধ্যক্ষ এস. এম. আলমগীর হোসেন ২০১৫ সালের ৩১ অক্টোবর বাঘাপুর স্কুল এন্ড কলেজে যোগদান করেন এবং অদ্যাবধি উক্ত কলেজের অধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জনাব এস. এম. আলমগীর হোসেন শিক্ষক সমাজেও একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদের ঢাকা জেলার সম্মানিত সহসভাপতি-১ এর দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি তাঁর এলাকার চর গর কুল জামে মসজিদের সভাপতি, চর গর কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজীবন দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগ ১৯৮৩-৮৪ ব্যাচ সমিতির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৩-৮৪ ব্যাচের সদস্য, নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী ইউনিয়ন আর্থসামাজিক সোসাইটির সহ-সভাপতি-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। পারিবারিক জীবনে অধ্যক্ষ এস. এম. আলমগীর হোসেন এক ছেলে ও দুই মেয়ের জনক। ছেলে মো. শফিকুল আলম হিমেল, বড় মেয়ে আলবিনা আলম নিধি ও ছোট মেয়ে অনেক ছোট। তাঁর সহধর্মিণী মিসেস কাওছার জাহান, গ্রাজুয়েশন করেছেন, আগে টিচার ছিলেন, বর্তমানে গৃহিণী। |