মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
এস.এম. আলমগীর হোসেন
অধ্যক্ষ, বাঘাপুর স্কুল এন্ড কলেজ
কেরাণীগঞ্জ, ঢাকা
Published : Monday, 7 January, 2019 at 5:51 PM, Update: 12.01.2019 7:57:25 AM

এস. এম. আলমগীর হোসেন
অধ্যক্ষ 
বাঘাপুর স্কুল এন্ড কলেজ 
কেরাণীগঞ্জ, ঢাকা

জনাব এস. এম. আলমগীর হোসেন ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের চর গর কুল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম-মরহুম হাজী আব্দুল মান্নান মিয়া এবং মাতার নাম-জাকিয়া বেগম। তাঁরা চার ভাই, তিন বোন।
জনাব এস. এম. আলমগীর হোসেন-এর শিক্ষাজীবন শুরু হয় চর গর কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ‘পাইকপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন’ থেকে ১৯৮১ সালে এসএসসি পাস করেন। তিনি ১৯৮৩ সালে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৩-৮৪ সালে ভূগোলে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স করেন।
জনাব এস. এম. আলমগীর হোসেন কর্মজীবন শুরুর প্রথমেই ১৯৯২ সালে দক্ষিণ কোরিয়া যান। কোরিয়ার বিভিন্ন শহর পরিভ্রমণ করেন। সেখান থেকে তিনি দেশে ফিরে রামপাল এমবিএম হাইস্কুলে শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। তারপর ১৯৯৪ সালের ২৩ অক্টোবর কুচিয়ামোড়ার বিক্রমপুর আদর্শ ডিগ্রী কলেজে ভূগোলের প্রভাষক হিসেবে যোগদান করেন। অতঃপর ২০১৩ সালের ৩০ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার ‘জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশনে’র প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন। সেখান থেকে অধ্যক্ষ এস. এম. আলমগীর হোসেন ২০১৫ সালের ৩১ অক্টোবর বাঘাপুর স্কুল এন্ড কলেজে যোগদান করেন এবং অদ্যাবধি উক্ত কলেজের অধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
জনাব এস. এম. আলমগীর হোসেন শিক্ষক সমাজেও একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদের ঢাকা জেলার সম্মানিত সহসভাপতি-১ এর দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি তাঁর এলাকার চর গর কুল জামে মসজিদের সভাপতি, চর গর কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজীবন দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগ ১৯৮৩-৮৪ ব্যাচ সমিতির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৩-৮৪ ব্যাচের সদস্য, নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী ইউনিয়ন আর্থসামাজিক সোসাইটির সহ-সভাপতি-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।
পারিবারিক জীবনে অধ্যক্ষ এস. এম. আলমগীর হোসেন এক ছেলে ও দুই মেয়ের জনক। ছেলে মো. শফিকুল আলম হিমেল, বড় মেয়ে আলবিনা আলম নিধি ও ছোট মেয়ে অনেক ছোট। তাঁর সহধর্মিণী মিসেস কাওছার জাহান, গ্রাজুয়েশন করেছেন, আগে টিচার ছিলেন, বর্তমানে গৃহিণী।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)