
| Headline : |
|
বোয়ালখালী কধুরখীল সরকারি উচ্চবিদ্যালয়
সৈয়দা ফারিহা ইসলাম জুঁই পেল জিপিএ-৫
।। বার্তা প্রেরক:- প্রভাস চক্রবর্ত্তী, চট্টগ্রাম। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
সফলতা আসে অনেক কষ্টের পর। জীবনের লক্ষ্য ঠিক রেখে কষ্ট করলে তবেই সফল হওয়া যায়। তেমনি এক দৃষ্টান্ত স্হাপন করেছে, আমাদের ফারিহা।২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের একমাত্র কন্যা সৈয়দা ফারিহা ইসলাম জুঁই।
তাঁর পিতা সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আমার মেয়ে এ সফলতা পিছনে পরম সৃষ্টিকর্তার দয়া এবং শিক্ষক, শিক্ষিকা, এবং সর্বোপরি তাঁর মা সৈয়দা চেমন আরা বেগম গভীর রাত পর্যন্ত মেয়ের পাশে বসে থেকে মেয়ের পড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতো। সৈয়দ নজরুল ইসলাম বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালখালী সংবাদের সম্পাদক, তাছাড়া ও ডেইলি মর্নিং গ্লোরি-এর চট্টগ্রাম প্রতিনিধি, জাতীয় দৈনিক দেশ বার্তা-এর বোয়ালখালী প্রতিনিধি এবং দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর বোয়ালখালী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সন্তানের এই অর্জন তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতেও যেন তার মেয়ে লেখাপড়ায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। |