মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার গঠনের কৌশল ও কর্পোরেট প্রত্যাশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
।। বার্তা প্রেরক:- সোহেল আহসান নিপু, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 29 July, 2025 at 12:23 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৮ জুলাই, ২০২৫) :-
বর্তমান বিশ্বে প্রযুক্তি ও বাজার পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দক্ষতা, মানসিক প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ক্যারিয়ার গঠন এবং নিয়োগকর্তাদের প্রত্যাশা পূরণ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ।
আজ শনিবার (২৭ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সেমিনারে কর্পোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। তিনি তাঁর বক্তব্যে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু সনদধারী হলেই চলবে না, বরং তাদের হতে হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ, সিদ্ধান্ত  গ্রহণে সৃজনশীল এবং মানিয়ে চলার সক্ষমতায় পারদর্শী।
তিনি আরও বলেন, কর্পোরেট নিয়োগকর্তারা এখন এমন কর্মী খোঁজেন, যারা কেবল কাজ জানে না, বরং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার মানসিকতা রাখে। শেহজাদ মুনিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মজীবনের শুরুতেই ধৈর্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজের দীর্ঘ পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, তা থেকে উত্তরণের উপায় এবং সফলতা অর্জনের কথাও শেয়ার করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত সদস্য শাহনীলা তাজরীন আজহার। তিনি বলেন, ক্যারিয়ারে সফল হতে হলে আত্মবিশ্বাসের পাশাপাশি প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, দলগত নৈপূর্ণতা এবং নৈতিক মূল্যবোধ। তিনি শিক্ষার্থীদের মাঝে নারী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কের আলোকপাত করেন।
সেমিনারে সম্মানিত অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, বিইউ’র মূল লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান নয় বরং দক্ষ ও মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করে থাকে। 
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোজাক্কেরুল হুদা। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা প্রতিদিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে উচিত তাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা শুধু চাকরি খুঁজবে না বরং চাকরি তৈরি করবে। বিইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য সে চেষ্টা অব্যাহত রেখেছে।

শিক্ষার্থীরা বলেন, এমন অনুষ্ঠান তাদের বাস্তব জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং আত্ম উন্নয়নের অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশ ইউনিভার্সিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারটি ছিল প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে পরিপূর্ণ, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)