মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Saturday, 19 July, 2025 at 7:59 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৯ জুলাই, ২০২৫) :-
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘ ২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিময় চিত্র অঙ্কন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চিত্রাঙ্কন ও গ্রাফিতিতে ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনের বিভিন্ন দৃশ্য চিত্রায়িত হয়। ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী  শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিচার-কিশ্লেষন করে মাধ্যমিক পর্যায়ে ৩টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান: আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়: আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে বলরামপুর উচ্চ বিদ্যালয়। 

অপরদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান: মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, দ্বিতীয়: বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় ও তৃতীয় স্থানে লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান,জুলাই গণঅভ্যুত্থান বষূপূর্তি পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, জুলাই বিপ্লবকে সকলকে ধারণ করতে হবে। এ বিপ্লবে শহীদদের স্মরণ করতে হবে। তাদের অবদান আমরা যেন ভুলে না যাই। জুলাই বিপ্লব ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই যেন হারিয়ে না যায়।  সবাইকে সজাগ থাকতে হবে, তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)