মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
আটোয়ারীতে “জুলাই শহীদ দিবস ” উপলক্ষে আলোচনা সভা
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 18 July, 2025 at 9:32 AM
 দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৭ জুলাই, ২০২৫) :-
পঞ্চগড়ের আটোয়ারীতে ‘ জুলাই শহীদ দিবস ’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং জুলাই শহীদ দিবস সম্পর্কে স্বাগত বক্তব্য দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় জুলাই শহীদ দিবসের উপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা জামায়াতের আমির মাওঃ ইউনুস আলী খাঁন, উপজেলা জাগপা’র সাধারণ সম্পাদক বজলুর রহমান, উপজেলা জাসদ’র সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক শেফালী পারভীন, জুলাই আন্দোলনে আহত ছাত্র মিঠুন ইসলাম , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য আবু হাসান বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও রাব্বি সহ যারা নিজেদের জীবনের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করে গেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব শহিদদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বলেন,জুলাই শহীদরা বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে এবং জন্ম নেয় একটি গণতান্ত্রিক চেতনার নতুন অধ্যায়। জুলাই গণ-অভ্যুত্থান শুধু ইতিহাস নয়, এটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের সংগ্রামের অনুপ্রেরণা। শহীদদের আদর্শ অনুসরণ করে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহবান জানান বক্তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আইনুল হক।  


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)