মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে আটোয়ারীতে জামায়াতের মিছিল
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 18 July, 2025 at 9:15 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৭ জুলাই, ২০২৫) :-
ঢাকায় আগামী ১৯ জুলাই ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সমাবেশ সফল করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (১৬ জুলাই) সাড়ে ৫ টায় উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহ মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
এসময় মিছিলকারীরা জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মিছিলটি ফকিরগঞ্জ বাজারে ট্রাফিক মোড়ে থামিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন। বক্তব্যে জামায়াতের উপজেলা আমির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবী আদায়ের জন্য ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ৭ দফা দাবী কারো ব্যক্তি স্বার্থের জন্য নয়, এটি পুরো জাতির মুক্তির দিকনির্দেশনা। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। 

তিনি বলেন, ৩৬- জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে বুকে ধারণ করে সব অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাড়িয়ে আমরা ইনসাফভিত্তিক একটি রাস্ট্র নির্মাণ করবো। অতীতে যেমন জামায়াতে ইসলামী দলমত নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে, তেমনি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামেও সামনে থাকবে-ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ। তিনি ১৯ জুলাই জামায়াতে ইসলামী’র ঢাকা জাতীয় সমাবেশে যোগ দিতে সবাইকে আহবান জানান। মিছিলে উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)