মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাকার মিটফোর্ডের ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, (পঞ্চগড়)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 13 July, 2025 at 7:57 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৩ জুলাই, ২০২৫) :-
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের পাশে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর ছুড়ে নৃশংস হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল হয়েছে। জাতীয় যুব শক্তি, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শনিবার ( ১২ জুলাই) সন্ধায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আটোয়ারী উপজেলা কার্যালয় হতে ব্যানার হাতে নিয়ে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ মিছিলটি বের হয়ে ফকিরগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে গিয়ে  বিক্ষোভ মিছিল থামিয়ে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি - এনসিপি ’র  যুব উইং জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মোঃ আবু কায়েস ,যুগ্ম সদস্য সচিব মোঃ আবু সাঈদ রাজিব। 
এসময় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আটোয়ারী উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নুরুজ্জামান, মুন আল মামুন লিপসন, রজিব, নাঈম ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় যুবদলের স্থানীয় নেতাকর্মী দ্বারা ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংস হত্যা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। বক্তারা বলেন, একজন নিরীহ ভাঙারী ব্যবসায়ীকে দিনের আলোয় প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু অমানবিকই নয়- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। 

বক্তারা বলেন, যারা এই জঘন্য ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঢাকার মিটফোর্ডের ভাঙারী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ সহ এ হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান আটোয়ারী উপজেলার সকল রাজনৈতিক  দলের নেতৃবৃন্দ, সকল পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ শান্তি প্রিয় সচেতন মহল।  


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)