মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
জমকালো আয়োজনে একতা সাংস্কৃতিক সংগঠনের জেনজি স্টার অ্যাওয়ার্ড প্রদান
।। বার্তা প্রস্তুত :- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 27 December, 2024 at 10:00 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৭ ডিসেম্বর, ২০২৪) :-
জমকালো আয়োজনের মধ্য দিয়েই পালিত হলো একতা সাংস্কৃতিক সংগঠন প্রদত্ত জেনজি স্টার অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জলপাই চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই আয়োজন উদযাপিত হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই অনুষ্ঠান স্থলে দ্যুতি ছড়ায় শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা। 
আলোচনা পর্বের পর ই বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ জেনজি স্টার অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। এ সময় কিংবদন্তী চিত্রনায়িকা নূতন কে দেয়া হয় আজীবন সম্মাননা। এছাড়াও জেনজি স্টার অ্যাওয়ার্ড ২০২৪ এ ভূষিত হন চিত্র নায়িকা হিসেবে বিশেষ অবদানের জন্য রুমানা আক্তার মুক্তি, উদ্যোক্তা হিসেবে অসামান্য অবদানের জন্য বিগ স্টারের কর্ণধার পারভিন আক্তার বিনা, ব্যবসা-বানিজ্যে ফারহানা হক, নারী উদ্যোক্তা হিসেবে মিতু আক্তার, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য চিত্রনায়িকা কেয়া চৌধুরী ও চিত্রনায়িকা শিউলি শিলা, অভিনয়ে চলচ্চিত্র অভিনেত্রী রেবেকা সুলতানা ও চলচ্চিত্র অভিনেতা নিরব ভূঁইয়া, সংস্কৃতিতে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হেলাল, সাহিত্যে কবি শিহাব রিফাত আলম ও ফারুক প্রধান, পরিবেশ ক্ষেত্রে নিরাপদ পানি আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, আবৃত্তিতে সবুজ রায়, সঙ্গীতে রায়হান সুলতানা নিহা ও চায়না রাণী, নৃত্যে লতা নাহার ও কারিমা ইসলাম দরদী, মডেলিং এ নাহার কণা প্রমুখ। অ্যাওয়ার্ড প্রদানের পরেই অ্যাওয়ার্ড প্রাপ্ত গুণীজনদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান একতা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এর পরের পর্বে অ্যাওয়ার্ড প্রাপ্ত গুনীজনদের সম্মানে অনুষ্ঠিত হয় জমকালো কালচারাল নাইট। কালচারাল নাইটে পুরো অনুষ্ঠান স্থল মাতিয়ে তোলেন শিল্পীরা। 

অনুষ্ঠান শেষে আগত অতিথি ও দর্শক শুভানুধ্যায়ীদের ডিনারেরও ব্যবস্থা করা হয়। একতা সাংস্কৃতিক সংগঠন আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন, বিশিষ্ট উদ্যোক্তা, শিক্ষানুরাগী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সমাজসেবক পারভিন আক্তার বিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিংবদন্তী চিত্রনায়িকা নূতন। সিটি নিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. রেদওয়ান খান বোরহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি চিত্রনায়িকা কেয়া চৌধুরী, জিয়া সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হেলাল, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, বিশিষ্ট শিল্পপতি ফারহানা হক, শের ই বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, এমভিশন গ্রুপের চেয়ারম্যান আবু ছায়েদ সৈকত প্রমুখ। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মো. মাসুদুর রহমান মিলকী। অনুষ্ঠানের আলোচনা পর্বের সঞ্চালনায় ছিলেন, রাজিবুল ইসলাম রনি এবং সাংস্কৃতিক পর্বে অভিনেত্রী কাজল পপি। তাদের চমৎকার উপস্থাপনাও অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, একতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)