
| Headline : |
|
আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ
।। বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, পঞ্চগড়। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৮ নভেম্বর, ২০২৪) :-
“উৎপাদনমূখী সমিতি করি, উন্নত বাংলাদেশ গড়ি ” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ![]() আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ সমবায় সমিতির সভাসমুহ( বার্ষিক/ বিশেষ সাধারণ সভা,ব্যবস্থাপনা কমিটির সভা, মূলতবী ও তলবী সভা), সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠান, সমবায় সমিতির আমানত ও ঋণ ব্যবস্থাপনা, সমবায সমিতির বিনিয়োগ ব্যবস্থাপনা। ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ব্যবস্থাপনা সমিতির তথ্য এন্ট্রির ক্ষেত্রে বিশেষ ভুমিকা। সমবায় সমিতির আর্থিক রেজিস্টার পরিচিতি, হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী প্রস্তুতকরণ, নিরীক্ষা কি ও এর প্রয়োজনীয়তা, নিরীক্ষা সম্পাদনে ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও করণীয় বিষয় নিয়ে আলোচনা। সরকার কর্তৃক সমসাময়িক গৃহীত সামাজিক জনসচেতনতামূলক বিষয়সমুহ ঃ গুজব, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, প্রতারণা ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষকগণ পৃথক পৃথকভাবে প্রশিক্ষণে আলোচনা করেন। প্রশিক্ষণে ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন। |