মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
লক্ষ্মীপুরে ব্যাটারি সার্ভিস এবং রক্ষণাবেক্ষণের উপর প্রশিক্ষণ দিয়েছে ভেক্টর কনসালটেন্ট
।। বার্তা প্রস্তুত :- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 30 October, 2024 at 8:06 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (৩০ অক্টোবর, ২০২৪) :-
ব্যাটারি সেক্টরে তরুণদের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে লক্ষ্মীপুরে ব্যাটারি সার্ভিস ও মেইনটেনেন্সের উপর প্রশিক্ষণ দেয় ভেক্টর কনসালটেন্ট লিমিটেড। এতে কো-পার্টনার ছিলো ‘বেঙ্গল বি’।
শুক্রবার (২৫ অক্টোবর, ২০২৪ইং) সকাল দশটায় লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগ ছাড়াও প্রাইভেট পলিটেকনিকের প্রায় ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় ভেক্টর পাওয়ারের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা শাহনিম সাইফ রুহানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেক্টর কনসালটেন্ট লিমিটেডের চেয়ারম্যান বাবুল রহমান, অপারেশন ডিরেক্টর তাসফিক আহমেদ চৌধুরী, হেড অব বিজনেস মোঃ মুক্তাদির বিল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ তৌকির আহমেদ, রসূলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আবু আব্দুল্লাহ, চাইনিজ ইঞ্জিনিয়ার লাও ওয়ে, দোভাষী মোঃ জাকির হোসেন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের প্রধান মোঃ মুর্শিদুল হক মিশুক, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, পরিচয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ রিয়াদ হোসেন প্রমুখ।
এসময় প্রশিক্ষক হিসেবে ছিলেন, বেঙ্গল বি এর প্রোডাকশন ম্যানেজার মোঃ আরিফ শিকদার, জিনাই ব্যাটারির চেয়ারম্যান মোঃ সোহেল রানা। সার্বিক সহযোগিতায় ছিলো লক্ষ্মীপুর পলিটেকনিক ডিবেটিং সোসাইটি (এলপিডিএস) এর সদস্যরা।

আয়োজকরা জানান, ব্যাটারি সেক্টরে তরুণদের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করার জন্য আমাদের এ আয়োজন। এর মাধ্যমে যেন শিক্ষার্থীরা এই সেক্টরের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জেনে ভবিষ্যতে কাজে লাগাতে পারে। আমরা এখানে ৪ দিন প্রশিক্ষণ দিবো। ক্রমান্বয়ে সারাদেশে আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করবো।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের প্রধান মোঃ মুর্শিদুল হক মিশুক এ প্রতিবেদককে বলেন, “বাংলাদেশের বিভিন্ন কারিগরি সেক্টরে যে জনশক্তি তৈরি হচ্ছে, দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের ভূমিকা হবে অতুলনীয়।’’

পরবর্তীতে আরো তিনটি প্রশিক্ষণের মাধ্যমে সমাপ্ত হবে। এবং পরবর্তীতে এই শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য ও দক্ষ শিক্ষার্থীদের তারা পার্ট টাইম ও ফুল টাইম জবের জন্য নিয়োগ দিবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)