মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
কাপাসিয়ার টোকে অভিভাবক সমাবেশ-মসজিদ পাঠাগার উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা
।। বার্তা প্রেরক:- মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 30 October, 2024 at 7:51 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (৩০ অক্টোবর, ২০২৪) :-
গাজীপুরের কাপাসিয়ার টোকে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ, মসজিদ পাঠাগার উদ্বোধন, শিক্ষক উন্নয়ন সংলাপ এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  
কাপাসিয়ার টোকে অভিভাবক সমাবেশ-মসজিদ পাঠাগার উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা

কাপাসিয়ার টোকে অভিভাবক সমাবেশ-মসজিদ পাঠাগার উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা

এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের উদ্যোগে এবং ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের সহায়তায় টোকের মানব উন্নয়ন চত্বর-ডুমদিয়া উত্তরপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন-গাজীপুরের 

উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার,  কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন । আরো বিশেষ অতিথি ছিলেন দি রয়েল পাবলিশার্স-ঢাকা এর প্রকাশক ও জামাল আহমেদ পাঠাগার-খিরাটির প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন আহমেদ।

টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের সভাপতি মোহাম্মদ মনজুরুল হক গাজীর সভাপতিত্বে এবং এ ফোরাম পাঠাগারের সাধারণ সম্পাদক এম. সাইফুল ইসলাম ও কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা সোহায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবুল কাসেম, সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান সবুর, শিক্ষক মোমতাজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আলী হোসেন।

জন প্রশাসনের মাধ্যমে মানবসেবায় বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি উপজেলা নিবার্হী  অফিসার এ কে এম লুৎফর রহমানকে, শিক্ষকদের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মনজুরুল আলম মজুমদারকে, কাপাসিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় কাপাসিয়া থানার ওসি মো.কামাল হোসেনকে, পাঠাগার স্থাপন ও পাঠাগারে পুস্তক প্রদানের মাধ্যমে জ্ঞান বিতরণ কাজে বিশেষ অবদান রাখায় দি রয়েল পাবলিশার্স,ঢাকা এর প্রকাশক জামাল উদ্দিন আহমেদকে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সাংবাদিক নেতা হিসেবে বিশেষ অবদান রাখায় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে অতিথিবৃন্দ ফিতা কেটে এবং বোর্ডের পর্দা উঠিয়ে ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পাঠাগার উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে  বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির আয়োজনে শিক্ষকদের নিয়ে শিক্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো । কিন্তু নিম্নচাপজনিত বৃষ্টিপৃর্ণ বৈরী আবহাওয়ার কারণে তখন অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কাপাসিয়া শাখা যুগান্তর, সমকাল, দেশ রূপান্তর, আজকের পত্রিকাসহ অন্যান্য জাতীয় দৈনিকের কাপাসিয়ার সাংবাদিকবৃন্দসহ অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)