
| Headline : |
|
অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে - ড. আব্দুল মঈন খান
।। বার্তা প্রেরক:- হাজী জাহিদ হোসেন, নরসিংদী প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৫ সেপ্টম্বর, ২০২৪) :-
![]() অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে - ড. আব্দুল মঈন খান শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর ঈদগাহ ময়দানে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত চারজনের পরিবারের প্রতি সমবেদা জ্ঞাপন ও আহত-নিহতদের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মঈন খান আরও বলেন, স্বৈরাচারী সরকার ১৫ বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের মুখের ভাষা এবং ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সময়ই সরকারের নেয়া উচিত বলেও জানান তিনি। মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন,মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি এম এ সাত্তার, সিনিয়র সহ সভাপতি মো. আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও সহযেগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত-নিহতদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি নিহত আরিফুল ইসলাম রাব্বী, আব্দুর রহমান, আরমান মোল্লা ও নাহিদের পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার অর্থ তুলে দেয়া হয়। |