
| Headline : |
|
গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ পাঠাগারে বই ও আলমারী বিতরণ
বার্তা প্রেরক:- মোহাম্মদ মনজুরুল হক গাজী। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১০ সেপ্টম্বর, ২০২৪) :-
গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ পাঠাগারে বই ও আলমারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা কার্যালয়ে এই বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো.মনজুরুল আলম মজুমদার। ![]() গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ পাঠাগারে বই ও আলমারী বিতরণ কাপাসিয়ার টোকের “ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ” এর সভাপতি মো. আব্দুল বারীসহ অন্যান্য মসজিদ কর্তৃপক্ষের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এসব বই ও আলমারি গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের- “মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ” প্রকল্পের তৃতীয় পর্যায়ের (২০২৩-২৪ অর্থ বছরের) নতুন মসজিদ পাঠাগারে ইসলামিক ফাউন্ডেশন ও বাহিরের প্রকাশনার বিভিন্ন বই এবং আলমারি প্রদান করা হয়। গাজীপুর জেলার ছয়টি মডেল মসজিদ ও ২২টি মসজিদ পাঠাগারে ৬ লাখ ১৫ হাজার ২২০ টাকার বই এবং ৭ লাখ ২৮ হাজার টাকার ২৮ টি আলমারি প্রদান করা হয়। বই ও আলমারি বাবদ সর্বমোট ১৩ লাখ ৪৩ হাজার ২২০ টাকার বরাদ্দ প্রদান করা হয়। |