মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে
শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ
বার্তা প্রেরক:- আবু তালেব সোহাগ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Monday, 2 September, 2024 at 11:09 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০২ সেপ্টম্বর, ২০২৪) :-
এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ, ইনডেক্সধারী শিক্ষকদের বদলী ও জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নিকট আজ  সেপ্টেম্বর ২০২৪, দুপুর সাড়ে ১২ টায় শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হয়। বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম-এর সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ-এর সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি সাহিদুল আলম, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ-এর মহাসচিব মো. আবুল বাশার, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষরদ-এর প্রেসিডিয়াম মেম্বার ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু তালেব সোহাগ, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি-এর সভাপতি জাহাঙ্গীর হোসেন, গণতান্ত্রিক শিক্ষক শক্তি-এর মহাসচিব মোহাম্মদ শহিদুল্লাহ প্রিন্স, কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে শিক্ষক নেতা জসিম উদ্দিন আহমেদ ও শিক্ষক নেতা মো. মজিবুর রহমান শিক্ষা উপদেষ্টার সাথে মিলিত সংক্ষিপ্ত বৈঠকে বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা জাতীয়করণের আন্দোলন করে আসছে। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও তা পূরণ হয়নি। যার ফলে দেশের ৯৭ ভাগ শিক্ষাব্যবস্থা পরিচালনাকারী শিক্ষকদের বৈষম্য বয়ে বেড়াতে হচ্ছে। কেবলমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, শতকরা ২৫ ভাগ উৎসব বোনাস ও ৫ শত টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে শিক্ষকরা। বৈষম্য এখানেই শেষ নয়, বেতন থেকে ১০% কেটে নিচ্ছে এরও হিসেব শিক্ষকরা পাচ্ছেনা। বেতন কেটে নেয়ার এ পদ্ধতি অন্য কোন সরকারি পেশায় নেই। বেসরকারি শিক্ষকরা এমনিতেই বেতন বৈষম্যের শিকার উপরন্তু টাকা কেটে নিচ্ছে। ফলে দুর্মূল্যের এ বাজারে শিক্ষক পরিবারের জীবন নির্বাহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।

শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ইনডেক্সধারী শিক্ষকদের বদলী এবং জোরপূর্বকভাবে পদত্যাগকারী শিক্ষকদেরকে পুনর্বহালের দাবিসহ প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে নেয়ার বিষয়টিও তুলে ধরেন। এদিকে শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক নিয়োগে সরাসরি সহকারী শিক্ষকদের থেকে নেয়ারও দাবি জানান। শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নীতিগতভাবে সমর্থন করেন এবং তিনি পুরো বিষয়গুলো পাঠ করবেন এবং পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)