মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
লক্ষ্মীপুর পৌরশহরের ফুটপাত দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণ অভিযানে শিক্ষার্থীরা
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 9 August, 2024 at 8:35 PM, Update: 09.08.2024 10:26:42 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৯ আগস্ট, ২০২৪) :-
লক্ষ্মীপুর পৌরশহরের সড়কগুলোতে অবৈধ পার্কিং, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্মীপুর উত্তর তেহমুনী, বাগবাড়ি, ঝুমুরসহ লক্ষ্মীপুর পৌর শহরের বেশকিছু রাস্তার দু’পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দেখা যায়। এছাড়া পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান অভিযান করতে দেখা যায় তাদের।
এদিকে, ট্রাফিক আইন অমান্য করায় লক্ষ্মীপুর পৌর শহরের ফুটপাতে দাঁড়িয়ে থাকা গাড়ি ও জনগণ চলাচলের রাস্তায় দোকানের পন্য রাখায় প্রথম দিনের মত সকর্ত করে জনগনের চলাচলের উপযুগী ফুটপাত করতে দেখা যায় শিক্ষার্থীদের।

অপরদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার লক্ষ্মীপুর পৌর শহরসহ বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।
লক্ষ্মীপুর কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন’কে সাথে নিয়ে লক্ষ্মীপুর পৌরশহরের কাঁচা বাজার, মাছ বাজার ও মাংসের বাজারে মূল্য তালিকা দেখেনন। তবে, কিছু কিছু দোকানের অন্যের তালিকা এখন করে সে অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা।

এ সময় তারা বাজারে সব বিক্রেতাকে বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে কোনো ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ তথা গণঅভ্যুত্থানের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে লক্ষ্মীপুরবাসীর জীবন-যাবন।

এদিকে, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় লক্ষ্মীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাঠি ও বাঁশি নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছে তারা। এ কাজে এগিয়ে এসেছেন শিক্ষার্থীরা। পুলিশ আসলে পুলিশকে সহযোগীতাসহ এ কাজ অব্যাহত রাখবেন তারা। তাদের এ চলমান কাজের পাশাপাশি যানজট নিরসন ফুটপাত দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যাবে অভিযানে নেমে এমনটা মনে করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রধান সম্মনয়ক পারভেজ মোশারফ জানিয়েছেন, লক্ষ্মীপুর পৌরশহরের সড়কের দুপাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এ অবৈধ পার্কিং যানজট নিরসন ফুটপাত দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছেন তারা।
প্রথম দিনের মত তারা ব্যবসায়ী ও অবৈধ ফুটপাত দখলদারদের বুঝিয়ে তারা বলেছেন, অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না। ফুটপাত দখলমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই ফুটপাতে দখল করে ভ্যান বসানো কার্যক্রম করতে দেয়া হবে না। এ অভিযানে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের থেকে আগত শিক্ষার্থীরাও।

লক্ষ্মীপুর মহিলা কলেজ শিক্ষার্থী শ্রাবন্তী বলেন, লক্ষ্মীপুর পৌর শহর প্রসস্থ হয়েছে যাতে করে সাধারণ মানুষ ও গাড়ীসহ যানবাহন নিরাপদে যানজটমুক্ত চলাচলের জন। অথচ লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয়, যার কারণে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা বাড়ছে।
তিনি আরো বলেন, এজন্য জনগণকেই সচেতন করতে তারা অন্যশিক্ষার্থীদের নিয়ে মাঠে কাজ করছেন। ফুটপাত দখলমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই ফুটপাতে দখল করে ভ্যান বসানোসহ দোকানের মালামাল ফুটপাতে রেখে বেচা-কেনা করার কার্যক্রম করতে দেয়া হবে না।

বাজার পরিদর্শন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তানজীদা সুলতানা অর্পা, নাহিদা আক্তার সুমা, কামরুন নাহার, আফরিনা আনসারি, সাজ্জাদ হোসেন, পারভেজ মোশারফ, ফাহমিদা আক্তারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেট দায়ী করেছে বিক্রেতারা।

এ ছাড়া চিনি, আলু, মসলাসামগ্রী স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারের চাঁদাবাজি এবং রাস্তার ওপরে দোকানপাট সিএনজিচালিত অটোস্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়।
ভিডিওতে বিস্তারিত দেখুন এবং দৈনিক শিক্ষাতথ্য (Dainik ShikshaTotthow) চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।




এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)