মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সংস্কারে ব্যাপক সাড়া জাগিয়েছে মাকসুদা হক ফাউন্ডেশন
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 14 July, 2024 at 11:26 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৪ জুলাই, ২০২৪) :-

শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সংস্কারে ব্যাপক সাড়া জাগিয়েছে মাকসুদা হক ফাউন্ডেশন।
মহান রাব্বুল আলামিন মানব সেবার ব্রত দিয়ে কিছু কিছু মানুষের জন্ম দেন, তাদের মধ্যে চাঁদপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ গোফরানুল হক অন্যতম। যিনি ছাত্র জীবন থেকেই তাঁর এলাকায় শিক্ষার আলো বিতরণের কাজ শুরু করেন। দীর্ঘ সময়ের পথ-পরিক্রমায় তা ব্যাপক বিস্তৃত হয়েছে, যা এখনো চলমান। তার মায়ের নামে প্রতিষ্ঠিত সংগঠন মাকসুদা হক ফাউন্ডেশনর আয়োজনে কচুয়ার মিয়ারবাজারস্থ হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুসম্পন্ন হয় শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সংস্কারের ব্যাপক কর্মযজ্ঞ।

শিক্ষা ছাড়া মুক্তি নাই- এই মন্ত্রের দীক্ষা পান 2000 সালে। কচুয়ার আরেক ব্যক্তিত্ব, ময়মনসিংহের তৎকালীন সফল ডিসি  যিনি বয়স্ক শিক্ষা কার্যক্রমে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। তাঁর কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে 2000 সালে তিনি প্রতিজ্ঞা করেন সমাজের জন্য, মানুষের জন্য কিছু একটা করবেন। সে থেকে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সংস্কার করার ব্রত নিয়ে তাঁর পথ চলা শুরু, এখনো চলছে।

মাকসুদা ফাউন্ডেশন এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই মেডিকেল ক্যাম্প। হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে সাবেক অতিরিক্ত সচিব ও যুবক কমিশনের চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন মাকসুদা হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ গোফরানুল হক। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার একেএম আব্দুস সেলিম, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পেজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক জনাব মোঃ ইউনুস, বুর্গী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহবুব আলম, হারিচাইল আদর্শ শিক্ষা ও মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও ফ্রি মেডিকেলের সদস্য সচিব আবু আব্দুল্লাহ নয়ন এবং হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এক নজরে বিভিন্ন কার্যক্রম: 
শুরুতে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে বই খাতা-কলম প্রভৃতি বিতরণ করতেন। আর্থিক অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে টাকাও দিতেন। আর এখন ছাত্রছাত্রীদের মাঝে বই খাতা কলম বিতরণের পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তিও দিচ্ছেন। 
ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে গ্রন্থ বিতরণ, নগদ অর্থ বিতরণের ফলে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে এবং হচ্ছে।
মাকসুদা হক ফাউন্ডেশন শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নেই, স্বাস্থ্য সেবার প্রতিও দিয়েছে বিশেষ নজর। স্বাস্থ্যসেবার আওতায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছে প্রতিটি ক্ষেত্রেই। ফ্রি দেওয়া হচ্ছে ওষুধ সামগ্রী। 
ফ্রি চক্ষু শিবিরের আওতায় শত শত নারী-পুরুষ ফ্রি সেবা পাচ্ছে। ফ্রি চক্ষু সেবার আওতায় চক্ষু পরীক্ষা করে তাৎক্ষণিকভাবে ফ্রি ঔষধ দেওয়া হয়। ছানিওয়ালা রুগীদের নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে ছানি অপারেশনে সার্বিক সহযোগিতা করছে মাকসুদা হক ফাউন্ডেশন।
চিকিৎসা সেবার আওতায় মহিলাদের জন্য ছিলেন গাইনি বিশেষজ্ঞ। রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয় সহ ডায়াবেটিস রোগীদের প্রেসার পরীক্ষা করা, রক্ত পরীক্ষা থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করে মাকসুদা হক ফাউন্ডেশন। চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারও ছিলেন, তারাও সেবা দেন অগণিত মানুষের। 
ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টায় এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। সেবা কার্যক্রম-২০২৪ এর আওতায় মাকসুদা হক ফাউন্ডেশন থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়। গরিব মানুষের মাঝে রিক্সা বিতরণ করা হয়। 
ঘর তৈরির জন্য দেয়া হয় আর্থিক সহযোগিতা। প্রাতিষ্ঠানিকভাবে ডায়াবেটিক সমিতি, কচুয়াকে দেওয়া হয় বিশেষ আর্থিক অনুদান।
মাকসুদা হক ফাউন্ডেশনের সেবা কার্যক্রম-২০২৪ থেকে কয়েক হাজার মানুষ শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)