মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ৪ মার্চ ২০২৬ ২০ ফাল্গুন ১৪৩২
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নানি- নাতনির মৃত্যু!
মো. ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়)
Published : Friday, 12 July, 2024 at 11:12 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১২ জুলাই, ২০২৪) :-
পঞ্চগড়ের আটোয়ারীতে অটো রিক্সা থেকে সড়কে নামার সাথে সাথেই মাইক্রো বাসের ধাক্কায় নানি- নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুলাই) সন্ধায় উপজেলার রাধানগর ইউনিয়নের আটোয়ারী - রুহিয়া  পাকা সড়কের আরডিআরএস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী কণপাড়া এলাকার মোছাঃ বেগম(৫০) ও তার নাতনী আয়েশা আক্তার (৪)। মোছাঃ বেগম বড়দাপ গোয়ালদিঘী কণপাড়া এলাকার মৃত দুলাল এর স্ত্রী। আয়েশা আক্তার একই এলাকার সবিরুল ইসলামের একমাত্র মেয়ে। 

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে নাতনিকে নিয়ে আটোয়ারী বাজারে চিকিৎসকের কাছে যায় মোছাঃ বেগম। চিকিৎসককে দেখিয়ে অটো রিক্সায় করে বাড়িতে ফিরছিলেন নানি-নাতনি। বাড়ির কাছে গিয়ে উপজেলার আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে দু’জনই অটো রিক্সা থেকে ডান পাশে সড়কে নামেন। এ সময় পিছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে নানি-নাতনি দুজনই  সড়কের ওপর  ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে নানি- নাতনি দুজনকেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঠাকুরগাঁও নেওয়ার পথেই নানি- নাতনি দুজনেরই মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যান। 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে সাথে মাইক্রোবাসটি পালিয়ে গেছে। মাইক্রেবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আটোয়ারী থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)