
| Headline : |
|
রোটারি ক্লাব গাজীপুরের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুলব্যাগ-শিক্ষা উপকরণ বিতরণ
।।বার্তা প্রেরক:- মোহাম্মদ মনজুরুল হক গাজী। গাজীপুর। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১১ মে, ২০২৪) :-
রোটারি ক্লাব অব গাজীপুরের উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংকের সহায়তায় শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১১ মে) সকালে গাজীপুর শহরের উত্তর ছায়াবীথিস্থ কাজী সিরাজ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিলো খাতা, কলম, পেন্সিল ও কলম বক্স। এই স্কুলটির বিশেষত্ব হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকদের সন্তানরা এখানে বিনামূল্যে লেখাপড়া করে।স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গাজীপুরের পরিচালক-রোটারি ডিস্ট্রিক্ট গভর্নরের প্রধান উপদেষ্টা কাজী আলিম উদ্দিন বুদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গাজীপুরের পাস্ট প্রেসিডেন্ট-বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ (কাজল) । এ সময় অন্যান্যের মধ্যে রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট নজরুল ইসলাম গাজী, রোটারিয়ান নেতা মোস্তফা বারী রাজু, ইঞ্জিনিয়ার সোহেল রানা, খোরশেদ আলম রুবেল, ব্র্যাক ব্যাংকের হেড অফিস, জয়দেবপুর শাখা ও গাজীপুর শাখার কর্মকর্তাগণসহ ক্লাবের অন্যান্য রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। |