মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয় গন্তব্য -স্থানীয় সরকার মন্ত্রী
বার্তা প্রেরক:- মো. হেমায়েত আকবর টিপু, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 17 March, 2023 at 6:29 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৬ মার্চ, ২০২৩) :-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সরকারের বিভিন্ন নীতি এবং প্রণোদনার সাথে বেসরকারি উদ্যোক্তাদের পরিশ্রম এবং মেধার গুনে বাংলাদেশের গার্মেন্টস শিল্প আজ শুধু প্রধান রপ্তানিখাতই নয়, আন্তর্জাতিক যে কোন মানদন্ডে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন বিশ্বমানের।
বাংলাদেশে ১৯১ টি লিড সার্টিফায়েড গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং আরো ৫০০টি গার্মেন্টস ফ্যাক্টরি  সাটিফিকেট প্রাপ্তির অপেক্ষায় আছে জানিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। তিনি বলেন, যে কোন মানদন্ডে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। এ সময় মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন খাতে আরো বিনিয়োগের আহ্বান জানান।

তিনি আজ ঢাকার একটি অভিজাত হোটেলে সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম ২০২৩ এর সমাপনী প্ল্যানারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, শুধুমাত্র গার্মেন্টস শিল্পে নয়, কৃষি, ফার্মাসিটিক্যাল, সিমেন্ট, চামড়া থেকে শুরু করে উদীয়মান বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে লাভবান হবেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদেশের ৬৫ থেকে ৭০ শতাংশ কর্মক্ষম জনগণ যারা কঠিন পরিশ্রম করে নিজেদের ভাগ্য উন্নয়নের সাথে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। এ সময় মন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বলেন অনেক তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং এবং অনলাইন ব্যবসার মাধ্যমেও নিজেদের স্বাবলম্বী করার সাথে অর্থনীতিতে অর্থনীতিতে ভূমিকা রাখছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে বহুমুখী রপ্তানির উপর জোর দিয়েছেন। সে লক্ষ্য অর্জনে গার্মেন্টসসহ সকল খাতের উদ্যোক্তাদের একযোগে কাজ করতে হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)