মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালীতে কৌতুক অভিনেতা সাদ্দাম মালের মুক্তির দাবিতে মানববন্ধন
বার্তা প্রেরক:- আনোয়ার হোসেন আনু, পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 22 November, 2022 at 6:29 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২২ নভেম্বর, ২০২২) :-
জনপ্রিয় কৌতুক অভিনেতা সাদ্দাম মালকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা চৌরাস্তায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় উদ্দেশ্যমূলক সাদ্দাম মালকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দাম মালের সাথে ভক্তদের দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি নিভৃত করতে গিয়ে উল্টো মামলার শিকার হয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণ করে কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা আলমাস সিকদার, কবির হোসেন শুভ বলেন, একটি তুচ্ছ ঘটনা ঘটেছে। সেখানে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে একজন অভিনেতার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়েরে আমরা বিস্মিত হয়েছি। অভিনেতা নিজাম উদ্দিন বলেন, একজন শিল্পীর বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের যেসব অভিযোগ আনা হয়েছে তা খুবই দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধনে অংশগ্রহনকারীদের দাবী অভিযোগের বিষয়টি তদন্ত না করে মামলা নেয়া এবং গ্রেফতারে মহিপুর থানার ওসির কুয়াকাটা মাল্টি মিডিয়ার প্রতি ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ বলে তারা মনে করেন। 

কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান জানান, মামলার ঘটনাটি তুচ্ছ, এটি আপোসযোগ্য হলেও সাদ্দাম মালের ইমেজ ক্ষুন্ন করার জন্য মামলাটি দায়ের করা হয়েছে। ষড়যন্ত্রমুলক সাদ্দাম মালকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা মনে করি। দ্রুত এই মামলা প্রত্যাহার এবং মুক্তি দাবি করছি। 
কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বরেক মোল্লা দাবী করেন, সাদ্দাম মালকে হয়রানি করতে এমন করা হয়েছে। আমরা এ মামলা থেকে জনপ্রিয় এই অভিনেতাকে অব্যাহতির দাবি জানাচ্ছি।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের বলেন, ইতালী প্রবাসীর অভিযোগের ভিত্তিতে সাদ্দাম মালকে গ্রেফতার করা হয়েছে। হয়রানী করা বা ব্যক্তি আক্রোশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি আদৌ সঠিক নয়। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)