মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
লোডশেডিং ও পণ্যের মূল্য বৃদ্ধি বৈশ্বিক সমস্যায় দাঁড়িয়েছে -স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম
বার্তা প্রেরক:- মো. হায়দার আলী, জনসংযোগ কর্মকর্তা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 24 July, 2022 at 11:55 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৪ জুলাই, ২০২২) :-
জ্বালানি সংকটের কারণে লোডশেডিং এবং ইউক্রেন-রাশিয়া যদ্ধের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি বর্তমানে বৈশ্বিক সমস্যায় দাঁড়িয়েছে বলে  জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। আজ কুমিল্লায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানি সাশ্রয় এবং উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে উঠতেই অল্প কিছু সময়ের জন্য লোডশেডিং হচ্ছে। লোডশেডিং যে শুধু আমাদের দেশেই হচ্ছে তা কিন্তু নয়। অনেক উন্নত দেশও লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। জ্বালানি সংগ্রহ না করার কারণে অনেক দেশ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে। এটি এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সবখানেই একধরনের আতংক বিরাজ করছে।

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, রাশিয়া এবং ইউক্রেন প্রায় পঁচিশ শতাংশ জ্বালানি উৎপাদন করে এবং বিশ্বব্যাপী রপ্তানি করে থাকে। যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহ করতে পারছে না। যার কারণে শুধু বাংলাদেশের নয় ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিয়েছে।
মোঃ তাজুল ইসলাম জানান, করোনা মহামারী সংকটের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খাদ্য শস্য উৎপাদন হ্রাস পেয়েছে। এই দুটি দেশ বিশ্বের অধিকাংশ খাদ্য শস্যের যোগান দিয়ে থাকে। দেশ দুটি থেকে আমরাও আমদানি করে থাকি। যুদ্ধের কারণে আমরা যেমন আমদানি করতে পারছি না তারাও রপ্তানি করতে পারছে না। যার জন্য খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এটা শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বেই বৃদ্ধি পেয়েছে।

প্রধান অতিথি বলেন, বৈশ্বিক এই মহাসংকটের ফলে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছিলো তা একটু হলেও ব্যাহত হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় প্রাকৃতিক দুর্যোগসহ সকল প্রতিকূলতা মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে। অনেক দেশের তুলনায় আমাদের দেশ ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। শুধু শক্তিশালী করা হয়েছে এমনটি নয় এসব প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসাসহ অন্যান্য প্রতিষ্ঠানেও যুগোপযোগী করে অনেক পরিবর্তন আনা হয়েছে। ‘দুষ্টের দমন শিষ্টের পালন’ নীতি অনুসরণ করে তাঁর মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
কুমিল্লা সিটি কর্পোরেশনকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য একটি মাস্টারপ্লান প্রণয়নের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের আয়তন, জনগণ এবং ভবিষ্যত চাহিদা বিবেচনায় নিয়ে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান করলে উন্নত, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য শহরে রুপান্তরিত করা সম্ভব হবে।এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে স্থানীয় সংসদ সদস্য, কাউন্সিলরসহ সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ঐকবদ্ধ্য হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় কুমিল্লা শহরসহ আশেপাশে এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। কুমিল্লাকে দেশের ঐতিহ্যবাহী জেলা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জনপ্রতিনিধি, সরকারি-কর্মকর্তা, আইনজীবীসহ সকলের সহযোগিতায় উন্নত কুমিল্লা গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন, সিটি কর্পোরেশনের মেয়র আরফান হক রিফাত, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ বক্তব্য রাখেন।
এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এরআগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)