মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
রংপুরে বিভিন্ন ক্রীড়া স্হাপনার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Monday, 30 May, 2022 at 10:49 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (৩০ মে, ২০২২) :-
রবিবার দুপুরে রংপুরের শেখ রাসেল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন  বিভিন্ন ক্রীড়া স্হাপনার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।  
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক  প্রায় ৪১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন  রংপুর শেখ রাসেল জেলা স্টেডিয়াম, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিংপুল, রংপুর সদর এর পালিচড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া  সচিব মেজবাহ উদ্দিন। 
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,  আজ রংপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। রংপুরের ক্রীড়ার উন্নয়নে আমরা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের নামে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ক্রীড়া স্হাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। এ সকল ক্রীড়া স্হাপনা নির্মিত হলে রংপুরে ক্রীড়ার মানোন্নয়নে নবজাগরণের সূচনা হবে।

প্রতিমন্ত্রী বলেন,  রংপুরের জনগণের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সীমাহীন ভালোবাসা রয়েছে।  তিনি সবসময় রংপুরবাসীর প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন। যে কোনো উন্নয়ন প্রকল্পে  তিনি রংপুরকে অগ্রাধিকার দিয়ে থাকেন। আজকের এ সকল উন্নয়ন কর্মযজ্ঞ সেটিই প্রমাণ করে। এ সময়ে প্রতিমন্ত্রী রংপুরের কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন  করেন। 
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য,  রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুরের পুলিশ সুপারসহ জেলা আওয়ামী লীগের সভাপতি উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
এর আগে প্রতিমন্ত্রী রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল  টুর্নামেন্ট বালিকা  এর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন ঘোষণা করেন। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)