মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার সক্ষমতা কমিশনের রয়েছে- স্থানীয় সরকার মন্ত্রী
বার্তা প্রেরক:- মো. হায়দার আলী, জনসংযোগ কর্মকর্তা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Saturday, 28 May, 2022 at 7:33 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৮ মে, ২০২২) :-
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে সরকার সবধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা নবগঠিত নির্বাচন কমিশনের রয়েছে।
আজ কুমিল্লা টাউন হলে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন অঙ্গীকারাবদ্ধ। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনকে সরকার সবধরনের সহযোগিতা প্রদান করবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন দেশ বিদেশে অত্যন্ত প্রশংসিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে প্রধান অতিথির বক্তব্যে মোঃ তাজুল ইসলাম বলেন, নজরুল ইসলাম ছোটবেলা থেকে সংগ্রাম করেছেন। তাঁর প্রতিটি দিন কেটেছে সংগ্রামের মাধ্যমে। মানুষের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই তা তাঁর কাব্য ও রচনায় ফুটে উঠেছে। কাজী নজরুল ইসলাম বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি, অন্যায় এবং উপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করেছেন। সামাজিক অসাম্য, শোষণ-বঞ্চনা, ধর্মান্ধতা, বর্ণবাদ এবং নারী পুরুষের বৈষম্যের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার।
তাঁর জাগরণী ও উদ্দীপনামূলক সাহিত্য ও সঙ্গীত যুগে যুগে মানুষের মাঝে অনাবিল অনুপ্রেরণা যোগাবে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরও বলেন, আমরা সত্যিকার অর্থে নজরুলের মূল্যায়ন তুলে ধারতে পারছি না। আমাদের নতুন প্রজম্মের উচিত নজরুলের আর্দশ ধারণ করে তা অনুসরণ করা। জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তিনি বলেন প্রতিটি রাজনীতিবিদদের নজরুলের আর্দশ অনুসরণ করা উচিত।

অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে স্মারক বক্তব্য প্রদান করেন বাংলাদেশের কৃষি উন্নয়ন কপোরেশনের চেয়ারম্যান  এ এফ হায়াতুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধো নাজমুল হাসান পাখি, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক রিয়াল অ্যাডমিরাল আবু তাহের, কুমিলা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড.আবু জাফর খান।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)