মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
এটি একটি প্রেস বিজ্ঞপ্তি
প্রধান শিক্ষক মামুনুর রশীদের উপর হামলা, ছেলেকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি বাশিসের
বার্তা প্রেরক:- মো. নজরুল ইসলাম রনি, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও মুখপাত্র, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 29 July, 2021 at 11:19 PM
শিক্ষাতথ্য, ঢাকা (২৯ জুলাই, ২০২১) :-
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এস এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাশিসের সাধারণ সম্পাদক জনাব মোঃ মামুনুর রশীদকে গত ২০ জুলাই মঙ্গলবার ঈদুল আজহার আগের দিন তাঁর বগুড়া শহরের নিজস্ব বাসার নিচতলায় সন্ত্রাসী স্বাধীন, মোঃ রাব্বী, আশিক, মোঃ শাকিল ও মতিন এরা চাঁদা না পেয়ে ছুরিকাঘাত করে এবং তাঁর ছেলে কোরআনে হাফেজ রাকীবুল হাসান হৃদয় (২৮) কে মুদি দোকানের মধ্যে নির্মমভাবে হত্যা করে। পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটায় বলে জানা যায়। এই সন্ত্রাসীরা পেশাদার চাঁদাবাজ এবং খুনী। এরা বগুড়ার ত্রাস।

উক্ত শিক্ষকের বাসার নিচে মুদির দোকান চালাতো কোরআনে হাফেজ ছেলে রাকীবুল হাসান হৃদয়। ঈদের আগের দিন সন্ধ্যায় সন্ত্রাসী স্বাধীন ও তার দলবল এসে চাঁদা দাবী করে। হৃদয় চাঁদা দিতে অস্বীকার করে এবং এক পর্যায়ে বাকবিতন্ডা হয়। হৃদয়ের বাবা মামুনুর রশীদ এসে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা বাবা এবং ছেলেকে শরীরের বিভিন্ন স্থানের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পিতা ও পুত্রকে ভর্তি করলে পরের দিন ২১ জুলাই ঈদের দিন বুধবার সন্ধ্যায় ছেলে হৃদয় মারা যায়। পরে ছেলের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে ২২ জুলাই সদয় থানায় মামলা করেন। মামলা নং-৫৩। এই ঘটনায় শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ নেমে এসেছে। নিহত হৃদয় মামুনুর রশীদের একমাত্র ছেলে। 

গত ২৭ জুলাই রাত ৯ টায় বগুড়া জেলা বাশিসের নেতৃবৃন্দ নিহত পরিবারের সদস্যদের সাথে এক জুম মিটিংস-এ সংযুক্ত হয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম রনি এবং বাশিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আতিকুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন-নিহত হৃদয় শুধু প্রধান শিক্ষক মামুনুর রশীদের ছেলে নয়, তিনি সকল শিক্ষকের সন্তান। এই হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতারসহ তাদের ফাঁসি দাবী করেন। উক্ত জুম মিটিং এ ২৯ জুলাই বগুড়ায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা এবং তাঁর ছেলেকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বাশিসের পক্ষ থেকে স্মারক লিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। 

উক্ত জুম মিটিংস-এ সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর বগুড়া জেরা শাখার সভাপতি জনাব মোঃ শাহাদাত হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বাশিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম। সংযুক্ত হয়ে হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ জানান- বাশিসের উপষ্টো অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী, সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ মনসুর ইকবাল, সহকারী মহাসচিব ঝর্না বিশ্বাস, অর্থ সম্পাদক মোঃ শামসুল হক তরফদার, বগুড়া বাশিসের সাধারণ সম্পাদক সজল সরকারসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। উক্ত জুম মিটিং এ শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নসহ শিক্ষকদের উপর এদের ঘটনার দ্রুত আইনী বিচার করতে সরকারের নিকট জোর দাবী জানান শিক্ষক নেতৃবৃন্দ। একই সাথে এই হত্যাকান্ডের বিচার চেয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশের আইজিপি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বাশিসের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)