
| Headline : |
|
জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার’র স্বাধীনতা পদক নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২১ মে, ২০২১) :-
![]() মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত থেকে আমার পিতা জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ পাওয়া বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদক ‘স্বাধীনতা পুরস্কার-২০২১’ (মরণোত্তর) গ্রহণ করছি... সবিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার প্রয়াত আহসানউল্লাহ মাস্টার ও প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ। সাহিত্যে কবি মহাদেব সাহার পাশাপাশি সংস্কৃতিতে এবার পুরস্কার পেলেন চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কার পান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গবেষণা ও প্রশিক্ষণে প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৫ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ![]() " align= তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত থেকে আমার পিতা জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ পাওয়া বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদক ‘স্বাধীনতা পুরস্কার-২০২১’ (মরণোত্তর) গ্রহণ করছি... সবিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। |