
| Headline : |
|
সরিষাবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের জনসচেনতামুলক প্রচারনা
বার্তা প্রেরক:- সোলায়মান বাবু, সরিষাবাড়ী, জামালপুর । শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২১ মার্চ, ২০২১) :-
জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে পুলিশ জনসচেনতামুলক প্রচারনা চালিয়েছে। রোববার (২১ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা গোপালগঞ্জহাট এলাকায় এ জনসচেনতামুলক কর্মসুচী অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ জামালপুর এর প্রচারনায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগীতায় মাস্কবিহীন পথচারী ও বিভিন্ন পরিবহনে যাতায়াতকারী যাত্রীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরন ও সচেতনামুলক ষ্টিকার এবং জনসচেনতামুলক প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসুচীতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মোহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহহমান (সিদ্দিক), সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আল মামুন এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। |