মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
শিক্ষক লাঞ্ছিত রোধে কঠিন আইন চাই - বাবেশিস
।।বার্তা প্রেরক:- মো. আবুল হোসেন, মহাসচিব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 18 March, 2021 at 10:08 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১৮ মার্চ, ২০২১) :-
বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি এর পক্ষ থেকে  শিক্ষক লাঞ্ছিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  শিক্ষা গুরুর মর্যাদা আজ বিলুপ্ত হওয়ার পথে। একজন শিক্ষক যেখানে সর্বোচ্চ মর্যাদা পাবার কথা বর্তমানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত ঘটনা গুলো ঘটতেছে। কারণে কিংবা অকারণে শিক্ষকরা হচ্ছে নির্যাতনের শিকার। আজ অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে শিক্ষক লাঞ্ছিতের ঘটনা। এই ঘটনা প্রাচীন যুগকেও হার মানিয়েছে। প্রায় সময়ই দেখা যাচ্ছে  শিক্ষক নির্যাতনের সংবাদ ফেইসবুকে ভাইরাল হয়। এমন ঘটনা সত্যিই হতাশাজনক। বর্তমান সভ্য যুগে অসভ্য ঘটনা কারোর কাম্য হতে পারে না। এমন ঘটনার যদি পূণরাবৃত্তি হয় তাহলে ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আসতে কেউ সাহস পাবে না। দেখা দিতে পারে শিক্ষক সংকট। আমরা আর এই অবস্থার পূণরাবৃত্তি চাই না। আমরা চাই এই মুহূর্তে কঠিন থেকে কঠিনতম আইনের ব্যবস্থা করা হউক। আমরা চাই শিক্ষক নিরাপত্তা আইন করা হউক। শিক্ষকরাও মানুষ।শিক্ষকদেরও আছে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার অধিকার।  শিক্ষকদের জন্য চাই পূর্ণ সামাজিক মর্যাদা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষকরা আজ বাক স্বাধীনতা হারিয়ে ফেলার উপক্রম হয়ে পড়েছে। আর কতকাল শিক্ষকরা লাঞ্ছিত হবে কেউ কি বলতে পারেন? যে শিক্ষক জাতি গড়ার নিপুণ কারিগর। সমাজ কিংবা রাষ্ট্র গঠনে মূখ্য ভূমিকা পালন করে থাকে। নিজের কষ্টকে বিলীন করে আলো ছড়িয়ে দেয় সমাজের সর্বস্তরে। যে কখনো নিজের সুখের কথা না ভেবে জ্ঞানের আলো ছড়িয়ে দেয় সমাজ কিংবা রাষ্ট্রের প্রতিটি স্তরে। আজ  সেই শিক্ষকরা লাঞ্ছিত হবেন এমনটি  কেন বলুন সুধী সমাজ? শিক্ষকদের দোষ কোথায়? এই প্রশ্ন গুলো বিবেচনা করে দেখার অনুরোধ রইল। আমরা চাই সমাজ কিংবা রাষ্ট্রের পূর্ণ মর্যাদা। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

আইন শৃঙ্খলা বাহিনীর নিকট একটিই অনুরোধ দ্রত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনুন এবং শিক্ষকদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে সহযোগিতা করুন।  এই অপ্রীতিকর ঘটনা সমাজ কিংবা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ।  যারা শিক্ষকদের লাঞ্ছিত করে তারা কোন সুস্থ মানুষ হতে পারে না তাই এমন দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। উর্ধতন কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ রইল আপনারা শিক্ষক নিরাপত্তা আইনের ব্যবস্থা করুন প্লিজ। 

ধন্যবাদান্তে

মোঃ আবুল হোসেন 
মহাসচিব 
বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)