
| Headline : |
|
শিক্ষক লাঞ্ছিত রোধে কঠিন আইন চাই - বাবেশিস
।।বার্তা প্রেরক:- মো. আবুল হোসেন, মহাসচিব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৮ মার্চ, ২০২১) :-
বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি এর পক্ষ থেকে শিক্ষক লাঞ্ছিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষা গুরুর মর্যাদা আজ বিলুপ্ত হওয়ার পথে। একজন শিক্ষক যেখানে সর্বোচ্চ মর্যাদা পাবার কথা বর্তমানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত ঘটনা গুলো ঘটতেছে। কারণে কিংবা অকারণে শিক্ষকরা হচ্ছে নির্যাতনের শিকার। আজ অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে শিক্ষক লাঞ্ছিতের ঘটনা। এই ঘটনা প্রাচীন যুগকেও হার মানিয়েছে। প্রায় সময়ই দেখা যাচ্ছে শিক্ষক নির্যাতনের সংবাদ ফেইসবুকে ভাইরাল হয়। এমন ঘটনা সত্যিই হতাশাজনক। বর্তমান সভ্য যুগে অসভ্য ঘটনা কারোর কাম্য হতে পারে না। এমন ঘটনার যদি পূণরাবৃত্তি হয় তাহলে ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আসতে কেউ সাহস পাবে না। দেখা দিতে পারে শিক্ষক সংকট। আমরা আর এই অবস্থার পূণরাবৃত্তি চাই না। আমরা চাই এই মুহূর্তে কঠিন থেকে কঠিনতম আইনের ব্যবস্থা করা হউক। আমরা চাই শিক্ষক নিরাপত্তা আইন করা হউক। শিক্ষকরাও মানুষ।শিক্ষকদেরও আছে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার অধিকার। শিক্ষকদের জন্য চাই পূর্ণ সামাজিক মর্যাদা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষকরা আজ বাক স্বাধীনতা হারিয়ে ফেলার উপক্রম হয়ে পড়েছে। আর কতকাল শিক্ষকরা লাঞ্ছিত হবে কেউ কি বলতে পারেন? যে শিক্ষক জাতি গড়ার নিপুণ কারিগর। সমাজ কিংবা রাষ্ট্র গঠনে মূখ্য ভূমিকা পালন করে থাকে। নিজের কষ্টকে বিলীন করে আলো ছড়িয়ে দেয় সমাজের সর্বস্তরে। যে কখনো নিজের সুখের কথা না ভেবে জ্ঞানের আলো ছড়িয়ে দেয় সমাজ কিংবা রাষ্ট্রের প্রতিটি স্তরে। আজ সেই শিক্ষকরা লাঞ্ছিত হবেন এমনটি কেন বলুন সুধী সমাজ? শিক্ষকদের দোষ কোথায়? এই প্রশ্ন গুলো বিবেচনা করে দেখার অনুরোধ রইল। আমরা চাই সমাজ কিংবা রাষ্ট্রের পূর্ণ মর্যাদা। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর নিকট একটিই অনুরোধ দ্রত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনুন এবং শিক্ষকদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে সহযোগিতা করুন। এই অপ্রীতিকর ঘটনা সমাজ কিংবা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। যারা শিক্ষকদের লাঞ্ছিত করে তারা কোন সুস্থ মানুষ হতে পারে না তাই এমন দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। উর্ধতন কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ রইল আপনারা শিক্ষক নিরাপত্তা আইনের ব্যবস্থা করুন প্লিজ। ধন্যবাদান্তে মোঃ আবুল হোসেন মহাসচিব বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি |