
| Headline : |
|
কুকুটিয়া কেকে ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত
বার্তা প্রেরক:- মো. আবুল হোসেন, সহকারী শিক্ষক (গণিত), কুকুটিয়া কে. কে. ইনস্টিটিউশন। শ্রীনগর, মুন্সিগঞ্জ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৭ মার্চ,
২০২১) :-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কুকুটিয়া কে, কে ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। আমরা এই মহান নেতার আত্মার শান্তি কামনা করি। আজ ১৭ মার্চ ২০২১ খ্রি. হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে কুকুটিয়া কে,কে ইনস্টিটিউশন। প্রথমেই পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। মূল অনুষ্ঠানটি শুরু হয় জন্মদিনের কেক কাঁটার মধ্য দিয়ে। উক্ত অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনী, কবিতা আবৃত্তি, রচনা প্রতিয়োগিতা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমলানন্দ বসু স্যার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব শেখ আব্দুল হালিম এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক জনাব আব্দুল হালিম খান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন - বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমলানন্দ বসু, পরিচালনা পরিষদের সভাপতি জনাব শেখ আব্দুল হালিম, সহাকারী শিক্ষক মোঃ আবুল হোসেন, মমিনুল হক, এ কে এম করিম, মোঃ ইস্রাফীল হোসেন, পান্থ রানী মৈত্র। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তা গণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সম্পর্কে বক্তব্য রাখেন। বক্তা গণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর বিভিন্ন দিক। আরও তুলে ধরা হয়- দেশপ্রেমের কথা, মমতাবোধ, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদের ঝড় তুলতেন তার কিছু কথা, নেতৃত্বের কথা, নেতৃত্বের গুণাবলী, সাহসীকতার কথা, মানুষের প্রতি মায়া মমতার কথা, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা, রাজনৈতিক জীবনের কারাবরণের কথা, ভাষা আন্দোলনের কথা, গণঅভ্যুত্থানের কথা, ৬ দফার কথা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কীভাবে হত্যা করা হয়েছিল তার বিবরণ। রচনা প্রতিযোগিতা করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী বৃন্দ। পরিশেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করে পুরুষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য সিরাজ শেখ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, মোঃ শামীম আহম্মেদ, শ্যামল চন্দ্র খরাতী, শাহিন মিয়া, খাদিজা বেগম,মিজানুর রহমান প্রমুখ। |