মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
কুকুটিয়া কেকে ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত
বার্তা প্রেরক:- মো. আবুল হোসেন, সহকারী শিক্ষক (গণিত), কুকুটিয়া কে. কে. ইনস্টিটিউশন। শ্রীনগর, মুন্সিগঞ্জ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 17 March, 2021 at 9:28 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১৭ মার্চ, ২০২১) :-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কুকুটিয়া কে, কে ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। আমরা এই মহান নেতার আত্মার শান্তি কামনা করি। আজ ১৭ মার্চ ২০২১ খ্রি. হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে কুকুটিয়া কে,কে ইনস্টিটিউশন। প্রথমেই পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে অনুষ্ঠানটি  শুরু করা হয়। মূল অনুষ্ঠানটি শুরু হয় জন্মদিনের কেক কাঁটার মধ্য দিয়ে। উক্ত অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনী, কবিতা আবৃত্তি, রচনা প্রতিয়োগিতা।  উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমলানন্দ বসু স্যার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব শেখ আব্দুল হালিম  এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক জনাব আব্দুল হালিম খান। 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন - বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমলানন্দ বসু, পরিচালনা পরিষদের সভাপতি জনাব শেখ আব্দুল হালিম, সহাকারী শিক্ষক মোঃ আবুল হোসেন, মমিনুল হক, এ কে এম করিম, মোঃ ইস্রাফীল হোসেন, পান্থ রানী মৈত্র। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তা গণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সম্পর্কে বক্তব্য রাখেন। বক্তা গণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর বিভিন্ন দিক। আরও তুলে ধরা হয়- দেশপ্রেমের কথা, মমতাবোধ, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদের ঝড় তুলতেন তার কিছু কথা,  নেতৃত্বের কথা,  নেতৃত্বের গুণাবলী, সাহসীকতার কথা, মানুষের প্রতি মায়া মমতার কথা, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা, রাজনৈতিক জীবনের কারাবরণের কথা, ভাষা আন্দোলনের কথা, গণঅভ্যুত্থানের কথা, ৬ দফার কথা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কীভাবে হত্যা করা হয়েছিল তার বিবরণ। রচনা প্রতিযোগিতা করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী বৃন্দ। পরিশেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করে পুরুষ্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের  অভিভাবক সদস্য সিরাজ শেখ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক  রুহুল আমিন, মোঃ শামীম আহম্মেদ, শ্যামল চন্দ্র খরাতী, শাহিন মিয়া, খাদিজা বেগম,মিজানুর রহমান প্রমুখ।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)