
| Headline : |
|
কালো মন
----- আব্দুছ ছালাম চৌধুরী
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০১ মার্চ,
২০২১) :-
![]() উত্তপ্ত সাহারার পিষ্টে আছে বালুকণার স্তুপ; আছে রাজতন্ত্রের বারোমাসী বিলাসী বসন্ত আর রবির ঈর্ষা- মেঘ বলতে, একবিন্দু আঁখি জল,তা ও কেবলই আগত ঐ শ্রমিকের গায়ে। শোষণ উৎপীড়ন, নিত্যদিনের বাদ্য বাজনা আর শরীরের নৃত্য অহরহ নারী! হয় পণ্য বলে গণ্য, লোভ লালসা অহংকার প্রাচুর্য,আকাশচুম্বী। বেদ বাইবেল কোরআন হাদিসের বাণীগুলো নামজাদারা খুব কমই কর্ণপাত করে। প্রকৃতির রুক্ষতা আষ্টেপৃষ্টে যেমন জড়িয়ে আছে, তেমনি শ্রেণী বিন্যাসে মত্ত জনগোষ্ঠী, কারো কারো ঔদ্ধত্য আচরণে অতিষ্ঠ। পাপিষ্ঠ কি-না, জানি না দাম্ভিকতা কি না,জানি না তবে বহুবার দেখেছি, পাঠ্য পুস্তকে লিপিবদ্ধতা পড়েছি ওরা-- ধ্বংসের দ্বারপ্রান্তে থেকেও বারবার ফিরে আসে। এখানকার কালো পাথর এবং কালো জল, অন্য রাষ্ট্রের খোরাক জোগায়ে, অর্থ বৃত্তের নতুন দিগন্ত সূচনা করেছে, অট্টালিকা আর অট্টহাসি চরমে কিন্তু - অবহেলিত পদদলিতদের অবসান দুঃসাধ্য। (২৮/২/২০২১ খ্রীস্টাব্দ/লন্ডন) |