মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
মানবতার সেবায় মাকসুদা হক ফাউন্ডেশন এবং হ্যান্ডস ফর হিউম্যানিটি
চাঁদপুরের কচুয়াস্থ মিয়ারবাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প-২০২১ অনুষ্ঠিত
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 7 February, 2021 at 9:23 AM
শিক্ষাতথ্য, ঢাকা (০৭ ফেব্রুয়ারি, ২০২১) :-
মানবতা সেবার ধারাবাহিকতা অব্যাহত রেখে আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো মাকসুদা হক ফাউন্ডেশন। মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সংগঠন ‘মাকসুদা হক ফাউন্ডেশন’ এবং ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে চাঁদপুর জেলার কচুয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আবারো নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো ।

গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাড়ে তিন হাজার দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে বিনা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোহাম্মাদ গোফরানুল হকের নিজ হাতে গড়া সংগঠন মাকসুদা হক ফাউন্ডেশন এবং হ্যান্ডস ফর হিউম্যানিটি। সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং উদ্বোধন শেষে দিনব্যাপী চক্ষু, দাঁত, রক্তদান, নাক, কান, গলা, মা ও শিশু বিষজ্ঞ ডাক্তার ধারায় প্রায় সাড়ে তিন হাজার দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবাসহ  বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রায় একশ’ দরিদ্র চক্ষু রোগীকে ফ্রি অপারেশনের জন্য কুমিল্লা পাঠানো হয়।

দিনব্যাপী উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভসূচনা করেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ মনির হোসেন। টেলিকন্ফারেন্সে বক্তব্য  রাখেন মাকসুদা হক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ গোফরানুল হক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ কবির হোসেন, মাকসুদা হক ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাদের জিলানী, লায়ন আব্দুল হক, শামছুল আলম খোকন, ইরশাদ হোসেন রানা প্রতিনিধি দল, হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থার সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ব্যাংকার মিজানুর রহমান, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ন কবির, গাজী দুলালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী কর্মী।

ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থা’ ও ‘লায়ন্স ক্লাব অফ পাওয়ার কচুয়া’, হারিচাইল-পদুয়া সমাজসেবা সংগঠন, অগ্রযাত্রা সামাজিক সংগঠন, বহ্নিশিখা সামাজিক সংগঠন।   

এদিকে ঢাকা থেকে ক্যাম্প পরিদর্শনে আসেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা ফ্রি মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং লায়ন মোহাম্মাদ গোফরানুল হকের ভূয়সী প্রশংসা করেন। পরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর পক্ষ থেকে লায়ন মোহাম্মাদ গোফরানুল হক কে প্রদান করা হয় ‘সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন’। তিনি অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় সার্টিফিকেটটি গ্রহণ করেন তার ছোট ভাই মাকসুদা হক ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাদের জিলানি। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজকের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। এই মহতি উদ্যোগ আজ অত্র অঞ্চলে দৃষ্টান্ত স্থাপন করেছে। কচুয়াবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোহাম্মাদ গোফরানুল হকের মতো একজন মানবদরদি পেয়ে ধন্য হয়েছে। তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিন্তু আমাদের হৃদয়ে আছেন।’ এই বিশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করায় আল্লাহ পাকের নিকট আগত সকলেই সবার প্রিয় লায়ন মোহাম্মাদ গোফরানুল হকের নেক হায়াত কামনা করেন।




এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)