মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
মোবারকগঞ্জ চিনিকল : লুব্রিকন্টেস ক্রয়ে অনিয়মের অভিযোগ, প্রতি ব্যারেলে ২০ থেকে ২৫ লিটার কম
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 7 January, 2021 at 11:37 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৭ জানুয়ারি, ২০২১) :-
ঝিনাইদহ কালীগঞ্জের অন্যতম ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলে লুব্রিকেন্ট মোবিল ক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি মিলের ২০২০-২০২১ মাড়াই মৌসুমে ব্যবহারের জন্য ৪১ লাখ টাকা মূল্যের ৫৬ ব্যারেল লুব্রিকেন্টস ক্রয় করা হয়। যার প্রতি ব্যারেলে ২০ থেকে ২৫ লিটার কম পাওয়া গেছে। ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে চিনিকল কর্তৃপক্ষ। ৫৬ ব্যারেলে প্রায় ১১৩৭০ লিটার লুব্রিকেন্ট আনা হয়েছে খুলনার যমুনা অয়েল কোম্পানী লিমিটেড থেকে। তবে কম পড়া লুব্রিকেন্টের দ্বায়ভার নিচ্ছে না সংশ্লিষ্ট চিনিকল বা সরবরাহকারী যমুনা অয়েল কোম্পানী লিমিটেড। কম পড়া এ লুব্রিকেন্টের প্রতি লিটারের মূল্য ধরা হয়েছে ২৫০ থেকে ৬১০ টাকা। এসব মবিল আনার দ্বায়িত্বে ছিলেন, মিলের টিএলআর মাসুদ রানা। মিল কর্তপক্ষ ও তদন্ত কমিটি প্রাথমিক ভাবে ধারনা করছে লুব্রিকেন্ট আনার পথে হয়তো ব্যারেল থেকে এসব লুব্রিকেন্টস বের করে সরিয়ে ফেলা হয়েছে। যা তারা অন্যস্থানে বিক্রি করে দিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তদন্ত কমিটিতে রয়েছে মিলের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত তদন্ত কমিটিতে রয়েছে মিলের ব্যবস্থাপন (হিসাব) মোঃ জাহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল) রায়সুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (সংস্থাপন) আশেকুজ্জামান, উপ-ব্যবস্থাপক (উৎপাদন) জাকির হোসেন ও সহ-ব্যবস্থাপক (যন্ত্র কৌশল) সাধন কুমার মন্ডল। কমিটিকে আগামি ১০ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করে জানান, মিলের যে কোন মালামাল ক্রয়ে পৃথক দু’টি কমিটি করা হয়। একটি কমিটি ক্রয় করেন বাকি একটি কমিটি বুঝে নেন। কিন্তু কিভাবে কম থাকা লুব্রিকেন্টস মিল স্টোরে ঢুকলো তা বোধগম্য নয়।

এদিকে মিলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এডিএম আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। তদন্তে দোষি যেই হোক তার বিরুদ্ধে আইনানুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। মিল কর্তৃপক্ষ দুর্নীতি প্রতিরোধে তৎপর রয়েছে। সম্প্রতি ট্রাকটর থেকে তেল চুরির একটি ঘটনা জানার পরই জড়িতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া শুকনা আখ কেনার অপরাধে ইক্ষু ক্রয় কেন্দ্রের সিআইসি রায়হান উদ্দীন ও সিডিএ কাম সিআইসি কামাল হোসাইন নামে দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দূনিতী অনিয়ম কোন ভাবেই মেনে নেওয়া হবে না।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে দেশের ৬ টি মিল সরকার বন্ধ ঘোষণা করেছে। এরপরই মিলটি ঘুরে দাড়াতে তৎপর হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় মিলের চিনি উৎপাদনে গড় আহরণ বেড়েছে। বৃহস্পতিবার চলতি মাড়াই মৌসুমের ২০ কার্যদিবসে চিনি আহরণের গড় ছিল ৫.৩০। যা একই কার্যদিবসে গত মৌসুমে ছিল ৪.৮৫। চলতি মাড়াই মৌসুমে মিলটি চিনি উৎপাদনে আশার থেকে বেশি ভালো করবে বলে আশা করছেন এডিএম আনোয়ার। তবে, দক্ষিণাঞ্চলের গুরত্বপূর্ণ এই ভারি শিল্প প্রতিষ্ঠানটি পরিচালনায় অব্যবস্থাপনা, মোটা অংকের ব্যাংক সূদ প্রদান ও মান্দাতার আমলের ম্যানুয়াল পদ্ধতির কারখানা ও আখের জাত উন্নয়ন না হওয়া চিনি আহরণ কমছে। 

অন্যদিকে, চিনি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শ্রমিক মজুরী খরচ, আখ ক্রয়, মিলে অপরিস্কার আখ সরবরাহ, রস ধারন ক্ষমতার অতিরিক্ত দৈনিক আখ মাড়াই, পরিবহন খরচ, কারখানা মেরামত এবং বয়লারের জ¦ালানীসহ প্রায় অর্ধশতাধিক খাতের খরচ মিটিয়ে প্রতি বছরই বাড়ছে চিনি উৎপাদন খরচের এই অংক। সে তুলনায় বাড়েনি চিনির বিক্রয় মূল্য। ফলে বছরের পর বছর মিলটিকে লোকসান দিতে হচ্ছে। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)