মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
কোটচাঁদপুরে ভুমিহীন ১২ পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই, চান মাথা গোঁজার ঠাঁই
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 27 December, 2020 at 11:44 PM
শিক্ষাতথ্য, ঢাকা (২৭ ডিসেম্বর, ২০২০) :-
পরিত্যক্ত জায়গায় জঙ্গল পরিষ্কার করে সেখানে টিনের ঘর তুলেছিলেন বৃদ্ধা লিলি বেগম (৫৫)। সেই ঘরই তার মাথা গোজার একমাত্র অবলম্বন। স্বামীর মৃত্যুর পর ৪ সন্তান নিয়ে দীর্ঘ ২৫ বছর এখানেই বসবাস করেন লিলির পরিবার। শুধু লিলি একা নন, অসহায় ভুমিহীন ১২ টি পরিবার বসবাস করেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর মৌজার একটি পরিত্যক্ত জমিতে। যে জমির কিছু অংশে এক সময় পশুর হাট বসতো। 

বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি তাদের সরকারি পরিত্যক্ত এই জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় ভুমি অফিসের পক্ষ থেকে উঠে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বসবাসকারীদের সরকারের কাছে প্রত্যাশা যেন তাদের মাথা গোজার মতো একটা ব্যবস্থা করে উচ্ছেদ করা হয়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর মৌজায় তিন দাগে প্রায় ১ একর ১৫ শতক জমি রয়েছে। সরকারের ১ নম্বর খতিয়ান ভুক্ত এই তিন দাগের জমির মধ্যে ২ শতক ৫০ পয়েন্ট আছে রাস্তা, ৮৯ শতক ৩৭ পয়েন্ট গোহাট ও ২৩ শতক ৬৩ পয়েন্ট ধানী শ্রেনী ভুত্ত রয়েছে। স্থানীয়রা জানান, একটি সময় এই স্থানে পশুর বাজার বসতো। পাশাপাশি জমির চারিপাশে জঙ্গলে ভরা ছিল। ২ বছর হলো এখানে পশুর বাজার বসানো হয় না। যে কারনে জায়গাটি আরো জঙ্গলে আবদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা শাহিদা খাতুন জানান, তারা ভুমিহীন পরিবার। থাকার মতো কোনো জায়গা তাদের নেই। এই অবস্থায় সলেমানপুরের এই সরকারি জমির দক্ষিণ পাশে জঙ্গল পরিষ্কার করে বাসযোগ্য করে তোলেন। জমিটির ভাঙ্গন এলাকায় তারা ১২ টি পরিবার ঘর করে বসবাস করেন। উপরের অংশ এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে বালু রেখে বিক্রি করার কাজ চলে। 

তিনি জানান, তারা ৬ সদস্যের পরিবার দীর্ঘ ১৫ বছর এখানে বসবাস করছেন। তাদের যাবার মতো কোনো বিকল্প ব্যবস্থাও নেই। যে কারনে বসবাস অযোগ্য জমিতেই পড়ে আছেন। এখন তাদের চলে যেতে বলা হচ্ছে। বলা হয়েছে এই স্থানে ডায়াবেটিক হাসপাতাল হবে। তিনি বলেন, স্থানীয় মানুষের কল্যানে একটা হাসপাতাল হবে এটা শুনে তাদেরও ভালো লাগছে। কিন্তু তাদের সরকারি ভাবে থাকার ব্যবস্থা না করলে তারা কোথায় যাবেন। বৃদ্ধা লিলি বেগম জানান, তার দুই মেয়ে বিয়ে দিয়েছেন। দুই ছেলে ঢাকায় কাজ করে সংসার চালান। ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি অন্যের বাড়িতে কাজ করেন। এই অবস্থায় তাদের তাড়িয়ে দিলে কোথায় যাবেন। তারা বিকল্প ব্যবস্থার দাবি করেন। প্রতিবেশি বাসিন্দা তরিকুল ইসলাম জানান, সরকারি জায়গা সরকারের প্রয়োজনে ব্যবহার করবেন এটাই স্বাভাবিক। তবে যারা দীর্ঘ সময় এই জায়গায় বসবাস করছেন এবং যাদের যাবার কোনো জায়গা নেই, তাদের জন্য সরকারের কিছু করার রয়েছে। সরকারি ভাবে তাদের পুণর্বাসন ব্যবস্থা করা হোক এটাই ওই বস্তিবাসির প্রত্যাশা।

এ ব্যপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপন জানান, তারা সরকারি ভাবে এখনও পরিবার গুলোকে উঠে যেতে বলেননি। তবে ওই স্থানে একটি হাসপাতাল নির্মানের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জেনেছেন। সে ক্ষেত্রে হাসপাতাল বাস্তবায়নে যে পরিমান জমির প্রয়োজনে তার মধ্যে কেউ বসবাস করলে তাদের সরে যেতে হবে। তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে ভুমিহীনদের বাসগৃহ নির্মানে প্রধানমন্ত্রীর যে উদ্যোগ রয়েছে, এরা প্রকৃত ভুমিহীন হলে তাদের নামও তালিকাভুক্ত করা হবে। এরপর বরাদ্ধ পাওয়া গেলে তাদের পুণর্বাসনের ব্যবস্থা করা যাবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)