
| Headline : |
|
বিজয় দিবস উপলক্ষে হালিমা ছাদিয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ
বার্তা প্রেরক:- হাজী জাহিদ, পলাশ, নরসিংদী। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১৬ ডিসেম্বর, ২০২০) :-
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী পলাশে স্বাধীনতা যুদ্ধে সহিদ হওয়া সহিদদের আত্মার মাগফিরাত কামনায় দুস্থ্য,অসহায়, গরিব, এতিম মাদ্রাসার ছাত্রদের মধ্যে হালিমা ছাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা মুফতি আব্দুর রহিম কাসেমির উদ্যোগে হালিমা ছাদিয় ফাউন্ডেশনের অর্থায়নে সারা পলাশ উপজেলায় এক হাজার কম্বল বিতরন করা হয়।পরবর্তিতে সারা নরসিংদী জেলায় প্রত্যেকটি মাদ্রাসায় এতিম দুস্থ্য অসহায় গরিব ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল বিতরনের উদ্যোগ নেওয়া হয়। এ কম্বল ধাপে ধাপে বিতরন করা হবে। করোনা মহামারি কালীন চলা থেকে নরসিংদী জেলায় করোনায় আক্রান্ত সমস্ত লাশের দাফন কাফন স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে করে আসছেন নরসিংদী জেলার একমাত্র স্বেচ্ছাসেবী সুনাম ধন্য সংগঠন হালিমা ছাদিয়া ফাউন্ডেশন এবং লকডাউনের সময় জরুরী খাদ্য সারা জেলায় দুস্থ্য মানুষের ঘরে ঘরে পৌছায় দেন এবং করোনায় করনীয় সচেনতার জন্য লিফলেটসহ বহু কর্মসূচি পালন করেন। এ পর্যন্ত হালিমা ছাদিয়া ফাউন্ডেশন ৩৩ টি লাশের দাফন কাফন করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুর রহিম জানান, সরকারি অথবা বেসরকারি সহায়তা পেলে হালিমা ছাদিয়া ফাউন্ডেশন দেশ সেবায় আরও অগ্রনী ভূমিকা পালন করতে পারবেন। কম্বল বিতরনের সময় হালিমা ছাদিয়া ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবক টিমের মুফতি জোবায়ের আহমেদ বৈরবি, মুফতি ইউছুফ, মাওলানা মানছুর আহমের, ক্বারী মোঃ ইসমাইল, মাওলানা আব্দুল্লাহ সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। |