মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
নরসিংদীতে দুই ভাইস চেয়ারম্যানের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত
বার্তা প্রেরক:- হাজী জাহিদ, পলাশ, নরসিংদী। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 3 December, 2020 at 10:04 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৩ ডিসেম্বর, ২০২০) :-
নরসিংদীর বেলাবতে উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়ার বিরুদ্ধে দুই ভাইস চেয়ারম্যানের সম্মানী, আপ্যায়ন ও ভ্রমণ ভাতা আত্মসাতের অভিযোগে তদন্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর সার্কিট হাউজে এসব অভিযোগের তদন্ত করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিন।

এর আগে চলতি বছরের মার্চে এসব ভাতা আত্মসাতের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ করেন বেলাব উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার। এসব অভিযোগের সত্যতা কতটুকু তা নিশ্চিত হওয়ার জন্য আজ নির্ধারিত দিনে অভিযোগকারী ও অভিযুক্তসহ দুই পক্ষের সংশ্লিষ্টদের নিয়ে এই তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

মনিরুজ্জামান ও শারমিন আক্তার জানান, ২০১৯ সালের নভেম্বর মাসের সম্মানী ভাতা, আপ্যায়ন ভাতা ও ভ্রমণ ভাতা হিসেবে আমাদের দুজনের প্রাপ্য ৭০ হাজার টাকার চেক আমাদের অবগত না করেই ব্যাংক থেকে উত্তোলন করা হয়। উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া নিজে স্বাক্ষর করে ওই টাকার চেক উত্তোলন করেন এবং তা আত্মসাৎ করেন। পরবর্তী সময়ে ওই টাকা আমরা ফেরত চাইলেও তা আমাদের ফেরত দেননি তিনি। এই ঘটনায় আমরা যৌথভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করি। এরই প্রেক্ষিতে আজ সার্কিট হাউজে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপস্থিতিতে অভিযোগের তদন্ত করেছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিন। আশা করছি, আমরা সুবিচার পাব।

অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া জানান, আমি উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের সম্মতি নিয়েই তাদের চেক ব্যাংক থেকে উত্তোলন করি। সম্মানী ভাতার ওই টাকা সামাজিক কমর্কান্ডের অংশ হিসেবে স্থানীয় একটি মাজারের ওরশে ব্যয় করেছি। কিন্তু পরবর্তী সময়ে তারা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আমি তা ফেরত দিতে চেয়েছিলাম কিন্তু তারা তা নেননি। আমাকে রাজনৈতিকভাবে অপদস্থ করার জন্য তারা এসব নিয়ে অভিযোগ করেছেন।

তদন্ত শেষে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিন এই বিষয়ে সাংবাদিকদের কোন বক্তব্য দিতে রাজী হননি। তবে অভিযোগকারী ও অভিযুক্তসহ দুই পক্ষের সংশ্লিষ্ট লোকজনের বক্তব্য শুনেছেন তিনি। ফিরে গিয়ে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে এ বিষয়ে লিখিত প্রতিবেদন দেওয়া হবে বলে এ সময় জানানো হয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)