মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
কমিউনিটি স্বাস্থ্যসেবায় দেশসেরা কালীগঞ্জ
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Saturday, 28 November, 2020 at 10:59 PM
শিক্ষাতথ্য, ঢাকা (২৮ নভেম্বর, ২০২০) :-
কমিউনিটি স্বাস্থ্য সেবাদানে সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে কালীগঞ্জ উপজেলা। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা পর্যালোচনায় চলতি বছরের অক্টোবর মাসে প্রথম স্থান অধিকার করে। এছাড়া উপজেলার সার্বিক স্বাস্থ্য সেবায় ১৬তম হয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে উপজেলাটির অবস্থান ছিল স্বাস্থ্যসেবায় ১৯তম আর কমিউনিটি স্বাস্থ্যসেবায় ১১তম। সেখান থেকে পরের মাসে প্রথম স্থানে উঠে এসেছে। আগামিতে উপজেলা স্বাস্থ্যসেবাকে মডেল করতে কাজ করেছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা জানান, আমরা চেষ্টা করছি উপজেলার মানুষকে ভালো স্বাস্থ্যসেবা পৌছে দিতে। আগামিতে হাসপাতালটি মডেল করতে কাজ করছি। ইতিমধ্যে জেলা সিভিল সার্জনের পরামর্শে পাশ^বর্তী মডেল হাসপাতাল পরিদর্শণ করেছি। হাসপাতালে অপারেশন চালু করা হয়েছে, যা এর আগে করা হতো না। চলতি বছরের বেশির ভাগ সময় করোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। ইতিমধ্যে প্রায় ৮ হাজার করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রোগী সনাক্ত হয়েছে সাড়ে চারশত। এছাড়াও উপজেলার ১১ ইউনিয়নে ২৯ কমিউনিটি ক্লিনিক দেখভাল করতে হয়। ডাক্তার শামীমা শিরিন আরো বললেন, চাকুরি বলে নয়, মানবিক কারণে কাজ করে যাচ্ছি। এখান থেকে পিছু হটার সুযোগ নেই। মানবসেবার ব্রত নিয়েই এ পেশায় আত্মনিয়োগ করেছি। দিনরাত সর্ব সময় সাধারন মানুষের কিভাবে সেবা দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করে থাকি। বর্তমানে কালীগঞ্জ হাসপাতাল টি কিভাবে মডেল করা যায় সামনে এটা আমার ভাবনা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, অক্টোবর মাসে দেশসেরা হওয়া এই হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক ও চিকিৎসা সহকারীদের ধন্যবাদ জানাচ্ছি। যাদের অক্লান্ত প্রচেষ্টায় কমিউনিটি স্বাস্থ্যসেবায় বাংলাদেশের মধ্যে প্রথম ও উপজেলা স্বাস্থ্যসেবায় ১৬ তম হয়েছে তাদেরকে আরো ভালো স্বাস্থ্যসেবা প্রদানের আহবান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ ও আমার প্রত্যক্ষ সহযোগীতায় আজকের এ অবস্থান। আমি সার্বক্সনিক সময় হাসপাতালের দিকে নজর রাখি। প্রায় সময় হাসপাতালে গিয়ে খোজ খবর নিয়ে থাকি ও রোগিদের সমস্যার কথা শুনে থাকি। সামনের দিন গুলো আমার এ উপজেলার স্বাস্থ্যসেবা প্রদানে আরো ভালো করবো বলে আশা রাখি।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)