
| Headline : |
|
বাঘায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রীর দায়ে অর্থ দন্ড
বার্তা প্রেরক:- গোলাম তোফাজ্জল কবীর মিলন, বাঘা, রাজশাহী। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১০ নভেম্বর, ২০২০) :-
রাজশাহীর বাঘায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রীর অপরাধে জাকির হোসেন নামে এক মাংস ব্যাবায়ীর ১০ হাজার টাকা জরিমানা এবং জবাইকৃত গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে বাঘা বাজারে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘায় সরকার ঘোষিত মাংস নিয়ন্ত্র আইন অমান্য করে কতিপয় মাংস ব্যবসায়ী মাঝে মধ্যেই রাতের আধারে রোগাক্রান্ত গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রী করে আসছিল। সেই ধারাবাহিকতায় সোমবার ফজর নামাজের পুর্বে উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের জমসেদ আলীর ছেলে জাকির হোসেন ওরুপে শিরল একটি রোগাক্রান্ত (গাই)গরু জবাই করে মাংস বিক্রী শুরু করে। এদিকে এ খবর শুনে সেখানে উপস্থিত হন বাঘা থানা পুলিশ এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। অত:পর মাংস ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করায় ১০ হাজার টাকা অর্থদন্ড সহ সুমুদ্বয় মাংস মাটিতে পুতে ফেলার ব্যবস্থা করা হয়। নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন , গত এক মাস থেকে বাঘার হাটে পশু জবাই এর পূর্বে সেটি পরীক্ষা-নিরিক্ষার জন্য একজন প্রানি সম্পদ কর্মকর্তা এবং জবাই এর জন্য একজন মওলানা রাখা হয়েছে। বর্তমানে সকল ব্যবসায়ী সরকারি এ নির্দেশ মান্য করছেন। কিন্তু সোমবার জাকির হোসেন ওরুপে শিরল নামে এক ব্যবসায়ী এ নিয়ম ভঙ্গ করে। এ কারণে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ২৪ ধারায় তাকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়। |