মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
বাঘায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রীর দায়ে অর্থ দন্ড
বার্তা প্রেরক:- গোলাম তোফাজ্জল কবীর মিলন, বাঘা, রাজশাহী। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 10 November, 2020 at 10:32 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১০ নভেম্বর, ২০২০) :-
রাজশাহীর বাঘায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রীর অপরাধে জাকির হোসেন নামে এক মাংস ব্যাবায়ীর ১০ হাজার টাকা জরিমানা এবং জবাইকৃত গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে বাঘা বাজারে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘায় সরকার ঘোষিত মাংস নিয়ন্ত্র আইন অমান্য করে কতিপয় মাংস ব্যবসায়ী  মাঝে মধ্যেই  রাতের আধারে রোগাক্রান্ত গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রী করে আসছিল। সেই ধারাবাহিকতায় সোমবার ফজর নামাজের পুর্বে উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের জমসেদ আলীর ছেলে জাকির হোসেন ওরুপে শিরল একটি রোগাক্রান্ত (গাই)গরু জবাই করে মাংস বিক্রী শুরু করে। 

এদিকে এ খবর শুনে সেখানে উপস্থিত হন বাঘা থানা পুলিশ এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। অত:পর  মাংস ব্যবসায়ী  তার অপরাধ স্বীকার করায় ১০ হাজার টাকা অর্থদন্ড সহ সুমুদ্বয় মাংস মাটিতে পুতে ফেলার ব্যবস্থা করা হয়। 
নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন , গত এক মাস থেকে বাঘার হাটে পশু জবাই এর পূর্বে সেটি পরীক্ষা-নিরিক্ষার জন্য একজন প্রানি সম্পদ কর্মকর্তা এবং জবাই এর জন্য একজন মওলানা রাখা হয়েছে। বর্তমানে সকল ব্যবসায়ী সরকারি এ নির্দেশ মান্য করছেন। কিন্তু  সোমবার  জাকির হোসেন ওরুপে শিরল নামে এক ব্যবসায়ী এ নিয়ম ভঙ্গ করে। এ কারণে  পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ২৪ ধারায় তাকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)