
| Headline : |
|
নবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের লাশ উদ্ধার
বার্তা প্রেরক:- মুসা মিয়া, হিলি, দিনাজপুর। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৬ সেপ্টেম্বর, ২০২০) :-
দিনাজপুরের নবাবগঞ্জে ধান ক্ষেতের পানি নিস্কাষনের ক্যানেল থেকে উপজেলার শালখুরিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন শালখুরিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুক্ত বিভাগের শিক্ষার্থী আবু মুসা (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের ভ্যানচালক শাহিন মিয়ার ছেলে। পুলিশ জানায়, রবিবার ভোরে স্থানীয় লোকজন ঐ শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান, এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দিনাজপুর পিবিআই ও সিআই ডি সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ পর্যবেক্ষণ করার পর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। |