
| Headline : |
|
মজলুম --------
আজাদ খান ভাসানী
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (৩১ আগস্ট,
২০২০) :-
![]() আজাদ খান ভাসানী আমরা মজলুম বলেই তোমরা জুলুমবাজ আমরা মেহনতি বলেই তোমরা লাখেরাজ! আমরা অধীন বলেই তোমরা অধীকর্তা আমরা প্রজা বলেই তোমরা রাজা! আমরা আম জনতা বলেই তোমরা খাস জনতা আমরা কর্মী বলেই তোমরা নেতা! আমরা দর্শক বলেই তোমরা অভিনেতা আমরা শোষিত বলেই তোমরা উপদেবতা! আমরা গৃহহীন বলেই তোমাদের অট্রালিকা আমরা অন্নহীন বলেই তোমাদের বিলাসিতা! আমরা বস্ত্রহীন বলেই তোমাদের ভদ্রতা আমরা কদর্য বলেই তোমাদের সভ্যতা! আমরা শ্রমিক বলেই তোমরা মালিক আমরা কৃষক বলেই তোমরা বণিক! আমরা মানুষ বলেই তোমরা ডাক্তার-ইঞ্জিনিয়ার আমরা সাধারণ বলেই তোমাদের টাকার পাহাড়! আমরা যুক্তিহীন বলেই তোমরা যুক্তিবাদী আমরা বিদ্যাহীন বলেই তোমরা বুদ্ধিজীবী! আমরা অজ্ঞ বলেই তোমরা বিশেষজ্ঞ আমরা যজ্ঞ বলেই তোমরা প্রাজ্ঞ! আমরা ত্যাগী বলেই তোমরা ভোগী আমরা দুঃখী বলেই তোমরা সূখী! আমরা অবিনাশী বলেই তোমরা বিনাশী আমরা বিশ্বাসী বলেই তোমরা অবিশ্বাসী! আমরা জেগে উঠলেই তোমাদের নাশ আমরা পথ খুঁজে পেলেই তোমাদের সর্বনাশ! -আজাদ খান ভাসানী।। ৩০/০৯/২০১৭। |