
| Headline : |
|
আততায়ী
----- তাপস গোস্বামী-----
|
![]() ----- তাপস গোস্বামী----- শিক্ষাতথ্য, ঢাকা (১১ জুলাই, ২০২০) :- প্রেম নয়, তুমি এসেছিলে এক আততায়ীর বেশে। হেমলক ভেজানো একটি লাল গোলাপে নিবেদন করেছিলে পৃথিবীর নিষ্ঠুরতম ভালোবাসা। তুমি জানতে কাঁটার ছোঁয়ায় এক নিষ্ঠুর আততায়ীর জন্য আমি ক্ষত-বিক্ষত হবো, হৃদয়েও হবে রক্তক্ষরণ। তারপর শুধু অপেক্ষা শিরায় শিরায় মিশে যাওয়া ভালোবাসার সাথে মিশে যাবে অদৃশ্য হেমলক। কেউ জানলো না, কেবল আমিই জেনেছি আমার জীবনে প্রেম আসেনি, এসেছিল আততায়ী।। তাপস গোস্বামী // ১১-০৭-২০২০ খ্রিঃ |