মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
হতাশার প্রশ্নে মহান আল্লাহর অপূর্ব উত্তর
---কামরুন নাহার পলিন
Published : Thursday, 9 July, 2020 at 10:27 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৯ জুলাই, ২০২০) :-
কামরুন নাহার পলিন

কামরুন নাহার পলিন


একজন মানুষ যখন সংগ্রাম করে, কঠিন সময় পার করে ,অনুপ্রেরণার অভাবে ভুগে, মানসিক আশ্রয়হীন হয়ে পড়ে, সাহস হারিয়ে ফেলে, না বলা অনুভূতিগুলোকে প্রকাশে ব্যর্থ হয়ে পড়ে, শত আলোর মাঝে অন্ধকারে ডুবে, কেউ কেউ আত্মহননের চিন্তায় চিন্তিত থাকে তখন তাদের এই প্রতিটি হতাশার প্রতিটি প্রশ্নের উত্তর অপূর্বভাবে মহান আল্লাহ তায়ালা দিয়েছেন ।

✿ প্রথমে সূরা আত্ব-ত্বালাক্বের আয়াতটি যা আমি অন্তরে গেঁথে রেখেছি 
    “আল্লাহ কষ্টের পর সুখ দেবেন”

✿ আমি আল্লাহকে বলি আমি নিজের উপর জুলুম করেছি -
আল্লাহ বলেন - “...হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।...” (সূরা আল-যুমার -৫৩)

✿ আমি আল্লাহকে আমার অন্তরের অশান্তির কথা বলি -
আল্লাহ বলেন - “...আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।” (সূরা রা’দ -২৮)

✿ আমি আল্লাহকে আমার একাকীত্বের কথা বলি -
আল্লাহ বলেন - “...আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।” ( সূরা ক্বাফ -১৬)

✿ আমি আল্লাহর কাছে স্বীকরোক্তি জানাই - আমার গুনাহ অসীম-
আল্লাহ তাঁর বান্দাকে আশ্বস্ত করেন - “আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন?” (সূরা আল-ইমরান -১৩৫)

✿ আমি আল্লাহর কাছে কাতর প্রার্থনা করি 
আল্লাহ বলেন -“...তোমরা আমাকে স্মরণ কর,আমিও তোমাদের স্মরণ রাখবো..।” (সূরা আল বাক্বারাহ -১৫২)

✿ আমি আল্লাহর কাছে জীবনের সমস্যা জানিয়ে দুঃখ করি -
আল্লাহ বলেন -“...যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।” (সূরা আত্ব-ত্বালাক -০২)

✿ আমি হতাশ হয়ে আল্লাহর কাছে আশ্রয় খুঁজি -
আল্লাহ বলেন -“নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।” (সূরা আল ইনশিরাহ -০৬)

✿ আমি আমার সমস্ত কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করলাম -
আল্লাহ বলেন -“... যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তাঁর কাজ পূর্ণ করবেন।...” (সূরা আত্ব-ত্বালাক আয়াত_০৩)

মহান আল্লাহর এই উত্তরসমুহ অন্তরে গেঁথে নিলে হতাশ হওয়ার কোন অবকাশ থাকবে না। 

লেখক: শিক্ষাবিদ ও সমাজসেবক


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)