
| Headline : |
|
বর্ষার রূপ
রচয়িতাঃ শাহাবুদ্দীন, সদর, যশোর।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৫ জুন, ২০২০) :-
টুপটাপ ঝমঝম, টিনের চালে হরদম সারা দিন পড়ছে ভিজে কাক কা কা, গাছের ডালে ডাকছে। ডানপিটে ছেলেগুলো বৃষ্টিতে ভিজছে, তাই দেখে দাদু ভাই লাঠি নিয়ে ছুটছে। পথে ঘাটে খোলা মাঠে পানিতে থৈথৈ মাছ ধরার আনন্দে সারা পাড়া হৈচৈ। বারান্দায় বসে সবাই গল্পতে মাতছে মুড়ি আর নাড়ু খেয়ে শিশুরা নাচছে। কৃষকের কাজ নেই অলসতা হচ্ছে সারাদিন ঘরে তাই শুয়ে বসে থাকছে। |