
| Headline : |
|
কাউনিয়ায় মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বার্তা প্রেরক:- সারওয়ার আলম মুকুল, কাউনিয়া, রংপুর । শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৪ জুন, ২০২০) :- ![]() কাউনিয়া উপজেলা মাধ্যমিক সহঃ প্রধান শিক্ষক ও সহঃ সুপার কল্যাণ সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সামাজিক দুরত্ব বজায় রেখে গতকাল বৃহস্পতিবার বিকালে মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত হয়। সমিতির সভাপতি ও ধুমের কুটি হায়দারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সফিজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক আঃ মজিদ, প্রচার প্রকাশনা সস্পাদক মোজাহেদুর রহমান, ধর্মীয় সম্পাদক আবু নছর আনছারী, দপ্তর সম্পাদক অশ্বিনী কুমার,সমিতির সদস্য পরিতোষ চন্দ্র,আবুল কালাম আজাদী, আঃ হাই মিয়া, মনির উদ্দিন প্রমূখ। সমিতির সাফল্য কামনা করে বক্তারা বক্তব্য রাখেন। করোনা দূর্যোগ থাকায় স্বল্প পরিসরে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। |