মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
কাপাসিয়ায় সংবাদপত্র পাঠক ফোরামের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ
বার্তা প্রেরক:- মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 29 May, 2020 at 6:11 PM
শিক্ষাতথ্য, ঢাকা (২৯ মে, ২০২০) :-

‘কোন রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমান নেকী’-এটি জেনে গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিক এবং সংবাদপত্র পাঠকদের সংগঠন, টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিকস মিডিয়া নিউজ শ্রোতা ফোরাম -এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

গত ২২ মে (২৮ রমজান), শুক্রবার বিকেলে ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস-গাজীপুর শাখা এবং মানুষের আহার-এর  সহায়তায় ফোরামের কার্যালয়-ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি জামে মসজিদ  প্রাঙ্গণের চতুরপার্শ্বে রান্না করা পুষ্টিকর খিচুরি প্যাকেট করে ১০০ জন রোজাদারদের মাঝে এবং দিঘীরপাড় এলাকায় ৫০ জন রোজাদারদের মাঝে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছিল।
   
এই ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন পাঠক ফোরামের উদ্যোক্তা সভাপতি ও  তমদ্দুন মজলিস- গাজীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক গাজী, ফোরামের সেক্রেটারি ও  জ্বলক ফাউন্ডেশনের ‘মানুষের আহার’ কর্মসূচীর পক্ষে সাংবাদিক এম. সাইফুল শুভ , কাপাসিয়ার টোকের ‘মানবতার ঘর’ কর্মসূচির উদ্যোক্তা দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন, সাংবাদিক সাইফুল্লাহ লবিব, ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. মাহফুজুর রশিদ, ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক একেএম আজিজুল হক এমএসসি, স্থানীয় বীর উজলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফজলুল কবীর, হাফেজ আলমগীর হোসেন। 

ইফতার বিতরণ কার্যক্রমের এক পর্যায়ে পাঠক ফোরামের পক্ষ থেকে মাদরাসা ছাত্রদের মাঝে স্বল্প পরিসরে পাঞ্জাবি বিতরণ করা হয় এবং মাহে রমজানের গুরুত্বপূর্ণ ও তাৎপর্য  বিষয়ে আলোচনা করেন টোক শরীফ  মোমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজ মসজিদের সাবেক ইমাম-খতিব মাওলানা আব্দুর রহিম দেওবন্দী, বীরউজলী বাজার মসজিদের খতিব মাওলানা মো. নাসির উদ্দিন,  তরুণ বক্তা সহসুপার মাওলানা লুৎফর রহমান। 

এছাড়া ইফতারের সময় ফোরামের কার্যালয় প্রাঙ্গনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও সরকারের নির্দেশনা অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৪০ জন রোজাদার ইফতার করেছিলেন। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)